ধেত্তেরি! জুতাটা আবার ছিড়ে গেল,
কিভাবে যাবো আর পথ খানি?
পা টেনে টেনে হেটে মেয়েদের হাসির পাত্র হতে বড় যে লজ্জা লাগে!
ছিড়ে গেল আমার মাস ছয়েক ব্যবহার করা শত ছিন্ন জুতা খানি।
জুতা এক জোড়া এবার কিনতেই হবে,
দুমড়ে মুচড়ে যাওয়া আমার জুতা জোড়া!
অর্থাৎ এ মাসে “অতিরিক্ত” খরচ কমপক্ষে তিনশ টাকা!!
এর মানে এ মাসে সকালের নাশতা খরচ বাদ,
ফটোকপি?
সে না হয় বন্ধুর টা দিয়ে চালিয়ে দিব,
কিন্তু?
আমার আদরের ছোট বোনটাকে যে কথা দিয়ে এসেছি!!
এবার নিয়ে যাব তার প্রিয় ডোরেমন পেন্সিল বক্স??
কোথায় যে বসে জুতা সেলাই মামা??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





