মাগো কতদিন ধরে ভাত খাই না।
খাবো কিভাবে?
ওদের গুলির আঘাতে যে খাদ্যনালী দলা পাকিয়ে গেছে,
মাগো,খুব দেখতে ইচ্ছে করে তোমায়,
তোমার চেনানো সত্যকে নিজের চোখে দেখেছি বলে ,
ওরা উপড়ে নিয়েছে ওগুলো,
নিঃশ্বাস নিতে পারিনা মাগো,
বুলেটাঘাতে ফুটো হওয়া ফুসফুস বাতাস ধরে রাখতে পারেনা,
কোথায় আছি আমি,আর তুমি কোথায়!
মা,
ডোবার পয়ঃ গন্ধ আমার আর সহ্য হচ্ছে না,
কোথায় তোমার হাত?
আমার দিকে বাড়াও না গো লক্ষী মা,
আমার ছিন্নভিন্ন পয়ঃ গন্ধে অপবিত্র শরীরটা কি কেউ পরিষ্কার করবে ,
মা তুমি ছাড়া?
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





