ভার্সিটিতে প্রথম যেদিন আসি সেই দিন খেকে দেখে আসছি কিছু ছেলে মেয়ের মানুষের উপকার করা ছাড়া যেন আর কোন কাজ নেই,কাগজের কার্টন সদৃশ বস্তু নিয়ে যেখানে যাকে পাচ্ছে তার কাছে গিযে হাত পাতছে। যেসব দিনে লোক সমাগম বেশি হয় যেমন পহেলা ফার্গুন ভ্যারেন্টাইন্স ডেএবং বিশেষ করে এডমিশন টেস্টের দিন। সেসব দিনে তো কথায় নেই ! এদের দৌরাত্ম ওইসব দিনে যেন দ্বিগুণ হয়ে যায়,যেভাবেই হোক টাকা না খসিয়ে কাউকেই ছাড়তে চায় না! আর হলে আমার মনে হয় না এমন কোন সপ্তাহ পার করতে পেরেছি যে সপ্তাহে কারো অসুস্থতার জন্য টাকা চাইতে রুমে এসে জ্বারাতন করেনি। স্বীকার করতে দোষ নেই এদের উপর বেশিরভাগ সময় বিরক্তই হয়েছি। টাকা দিলেও মনে মনে টাউট বাটপাড় বরে গালি দিয়েছি। কিন্তু একটি বার ও বোঝার চেষ্টা করিনি কার্টনের ওই পাশের মানুষটি তার বন্ধু অথবা আত্মীয়র জন্যে কতটুকু মমতা কতটুকু ভালবাসা আর কতটুকু অক্ষমতার কষ্ট নিয়ে রাস্তায ভিখিরির মত হাত পেতেছে। আজকে আমি তাদেরই একজন । আমার বন্ধু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর '০৮ ব্যাচ পুরকৌশলের ছাত্র তোফায়েল হাসান রকিব দুরারোগ্য IGH এবং Chronic hepatitis রোগে আক্রান্ত। IGH রোগের কারনে তার brain fluid বেড়ে গিয়ে তা চোখ ও কানে চাপ সৃষ্টি করছে। সে বর্তমানে প্রায় কিছুই দেখতে ও শুনতে পাচ্ছে না। তার চিকিৎসা হিসেবে আপাতত মাথাত পেছনে একটি টিউব লাগিয়ে দেয়া হবে, যাতে অতিরিক্ত brain fluid বেড়িয়ে যায়। ৫ দিনে যদি এ ভাবে তার অবস্থা কিছুটা ভাল হয়, তাহলে তার একটি স্থায়ী চিকিৎসা করা হবে, যার খরচ প্রায় ৫ লক্ষ টাকা। এছাড়াও ক্রনিক হেপাটাইটিস এর চিকিৎসার জন্য আরও ৫ লক্ষ টাকা প্রয়োজন। যদি এই ৫ দিনে তার অবস্থা ভাল না হয়, তবে তাকে উন্নত চিকিৎসা দিতে হবে। এই চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় বলে সঠিক বলা যাচ্ছে না কত টাকা দরকার, তবে ডাক্তার বলেছেন তা কোনভাবেই ২৫-৩০ লক্ষ টাকার কম নয়।
রকিব যখন ক্লাস সিক্সে পড়ে তখন তার বাবা মারা যান। পিতৃহীন এই পরিবারটির পক্ষে এত খরচ বহন করা সম্ভব নয়।যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন, রকিব তো আমাদেরই ভাই;
টাকা পাঠানোর ঠিকানাঃ
সহকারী প্রভোস্ট, ড এম এ রশীদ হল
সেভিং হিসাব নং ৩৪০৪৩৩০৭
সোনালী ব্যাঙ্ক, বুয়েট শাখা।
বি.দ্র- জানি আপনারা অনেকেই আমার মতই বিরক্ত হবেন,তবে আমি জানি বেশিরভাগ মানুষ আমার মত ছোট মনের না,তারপরও এতটুকু বিরক্ত বন্ধুর জন্যে না হয় করলাম। আপনার নাক সিটকানো চোখ রাঙ্গানো বন্ধুর জন্যে হাসি মুখে সহ্য করে নেব। আর সবারও যে অর্থ দিয়ে সাহায্য করতে হবে তা না, দেুনিয়াতে এত মানুষ তারা যদি এক সাথে তার কাছে হাত তোলে তাতে কী তার মন গলবে না!!!!!!!
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।