somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামাজিক গণমাধ্যম -অভিশাপ এবং আশীর্বাদ

০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বজুড়ে এখন জনপরিসর আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত। জনগণের প্রকাশ ক্ষমতা এবং নিজের মতামত (Understanding) নিজের পরিচিতির গন্ডির বাইরেও প্রকাশ করতে পারছে ওয়েব ২১ বিপ্লবের সৌজন্যে। এ কথা বলা যায ওয়েব ২* এর কল্যাণে বর্তমানে একটি ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার হয়ে উঠছে একেকটি গণমাধ্যম। ট্র্যাডিশনাল বা মূলধারার গণমাধ্যমে গ্রাহকের অংশগ্রহন ছিল Inactive, কিন্তু ওয়েব ২ ধরণের আবির্ভাবে গণমাধ্যমের অডিয়েন্সেরা pro-active হওয়ার সুযোগ লাভ করে। তথ্য প্রযুক্তির উৎকর্ষের ধারাবাহিকতায় বর্তমানে একে অপরের সঙ্গে যোগাযোগের তথা সামাজিক যোগাযোগের সবচেয়ে দ্রুত ও সহজ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলো। আর এই ওয়েব নেটওয়ার্কের বাইরে নয় বাংলাদেশও। আর ফেসবুকের কথা আলাদা করে নে হয় কিছু বলার নেই। বর্তমানে ফেসবুক সার্থক একটি জনপরিসরে পরিণত হয়েছে। এখানে সামাজিক ও রাজনৈতিক অনেক বিষয়ে এর ব্যবহারকারীরা মতামত দিতে পারছে, পাশাপাশি আলোচনা করতে পারছে, প্রয়োজনীয় কোন বিষয় নিয়ে। তাই সংবাদপত্র, টিভি-সহ অন্যান্য গণমাধ্যমের মত ফেসবুকও জনপরিসরের এর সাথে তুলনা করা যায়। আমার মতে একবিংশ শতাব্দীর শেষে মানুষ যখন তার শ্রেষ্ঠ অর্জনগুলো নিয়ে সন্দর্ভ রচনা করবে তখন সবার উপরে থাকবে এই সামাজিক গণমাধ্যমগুলো। কিন্তু বর্তমান সময়ের কিছু ঘটনায় এমন মনে হচ্ছে পৃথিবী যদি একবিংশ শতাব্দীতে ধবংস হয়ে যায় তাও হবে সামাজিক চৎড় ধপঃরাব গণমাধ্যম গুলোর কারণে!!! পৃথিবীর সব সময়ের যোগাযোগ বিশেষজ্ঞদের ধারণা ছিল যদি সকল মানুষের মধ্যে যোগাযোগের একটি প্লাটফর্ম দাড়া করানো যায় তাহলে পৃথিবী হয়ে উঠবে সহমর্মীতা,সহানুভুতি আর স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ একটি স্থান। তাদের বক্তব্য যে পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে তা আমি বলব না কিন্তু অনেকাংশেই যে ভুল প্রমাণিত হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। উন্মুক্ত ভাবে প্রকাশের সুযোগ পেয়ে মানুষের সব সৃজনশীলতা যেমন প্রকাশিত হচ্ছে এর সঙ্গে প্রকাশিত হচ্ছে সামাজিক –রাজনতৈকি-অর্থনৈতিক সেন্সরশিপে আটকে পড়ে থাকা হিংসা বিদ্বেষ গুলো। ক্রিকইনফোর বাংলাদেশে ভারত-পাকিস্তান খেলার সময় কমেন্ট গুলোর দিকে নজর রাখলেই ব্যপারটা পরিষ্কার হবে। ইউটিউব এখন বন্ধ নাহলে স্ক্রিনশটের মাধ্যমে হিংসা-বিদ্বেষ গুলো কী পরিমাণ প্রকট আকার ধারণ করছে তা দেখানো যেত। আমরা দেখলাম একদল মানুষ মুসলিমদের সবচেয়ে প্রিয় ব্যক্তিকে অপমান করে ভিডিও চিত্র প্রকাশ করেছে আমেরিকা থেকে যার প্রতিক্রিয়ায় বিশ্বজুড়ে প্রতিবাদ উঠে এবং যার রক্তাক্ত পরিণিতি আমরা লক্ষ করি লিবিয়ায় আমেরিকার রাষ্ট্রদূতের মৃত্যুর মধ্যে দিয়ে। বাঙলাদেশে কোরান শরীফকে নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আবার প্রত্যক্ষ করলাম সহিংসতা। নিরপরাধ বৌদ্ধ বসতির মানুষ গুলোর উপর যারা হামলা চালিয়েছে তারা কে বা কারা এটা এখনো অনুসন্ধান চলছে তবে এখানে অজুহাত টিতো একটি ফেসবুক পোস্টের যা কিছু হৃদয়হীন ধর্মান্ধের অন্তরীন ঘৃণাকে উসকে দিয়েছে। কে জানে ইহুদিদের নিয়ে পোস্ট দিলে গাজা উপত্যকায় ১০০ মুসলমান মারা যাবে না? বা কেউ কী এটার নিশ্চয়তা দিতে পারবেন হিন্দু কোন দেবতাকে নিয়ে ভারতের কোন মুসলমান যদি পোস্ট দেয় তাহলে নিরপরাধ কোন মুসলমান বসতির উপর উগ্র শিবসেনা গোষ্ঠী হামলা করবে না? সামাজিক গণমাধ্যম গুলো নিঃসন্দেহে প্রকাশ ক্ষমতা বাড়িয়েছে। এই যেমন আমার মত নগণ্য ব্যক্তিও এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার মত প্রকাশ করতে পারছি। তবে বর্তমানের অবস্থা দেখে মনে হয় ভবিষ্যতে হয়তো কোন যুদ্ধের সূচনা হবে কোন ব্যক্তির ফেসবুক কমেন্ট অথবা ইউটিউব পোস্টকে কেন্দ্র করে।

ওয়েব-২
Tim Berners-Lee,"a collaborative medium, a place where we [can] all meet and read and write"
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×