আমার ভাল লাগা বাংলা, ইংলিশ আর হিন্দি গায়কদের নাম বলব।
বাংলা গানের গায়কদের মধ্যে একালের তাহসানের গান বেশ ভাল্লাগত। কিন্তু তাহসান মামা কোথায় যে হঠাৎ উধাও হয়ে গেলেন আর খুজেই পাওয়া যাচ্ছেনা। শুনেছিলাম উনি নাকি বাইরে গেসিলেন। আবার দেশে ফিরে এসেছেন নাকি সম্প্রতি। তাহসানের নুতন এলবামের প্রতিক্ষায় আছি। তপুর গান ও ভাল লাগে যদিও অনার ভয়েস একটু চাইল্ডিশ। তবু গানের লিরিকগুলো অন্য ধাচের। সহজ সরল আবার অনেক ছান্দিক। মজা লাগে শুনতে।অর্নবের গানও ভাল লাগে। ব্যান্ডের মধ্যে আমি আর্টসেলের চরম ফ্যান। শিরোনামহীন, ওয়ারফেজ, ভাইবের গানও শুনি নিয়মিত। আর্টসেল মামুরাও বহুদিন এল্বাম বের করেনা
এবার আসি ইংলিশে। ইংলিশ গান কম শুনি। সবচেয়ে প্রিয় গায়ক ক্রিড। অন্য আরো কয়েকজনের গান বিচ্ছিন্ন ভাবে শুনি। বলার মত আর কেও নেই তেমন।
হিন্দিতে আমার প্রিয় গায়ক গুরু কৈলাস খের। ওনার সাইয়া, ইয়া রাব্বা, কেয়সে হে ইয়ে উদাসি গানগুলো শুনে অনেক রাত পার করেছি। এখানেও বলার মত আর কেউ নেই তেমন। আতিফের গান তেমন ভাল লাগেনা।
এবার আপনাদেরটাও বলে যান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


