মেহেরজান লয়া ব্যাপক যুদ্ধ চলতাসে সারা দেশ ব্যাপি। শুধু ব্লগেই না সবখান থেকেই সমালোচনা হইতেসে। ভাবসিলাম এতই কাহিনী যেই মেহের আপা থুক্কু মেহেরজানাপা তার জলকেলী একটু দেখমু। কিন্তু কিয়ের কি????
আমারে দুঃখের মহাসাগরে ভাসায়া মেহেরজান অফ হই গেল
এইটা হতে পারেনাপ্পারেনা
কালের কন্ঠের নিউজ কপি মাইরা পেস্ট দিলাম
আজ থেকে 'মেহেরজান'-এর প্রদর্শনী বন্ধ
রংবেরং প্রতিবেদক
আজ থেকে আর কোনো প্রেক্ষাগৃহে চলবে না 'মেহেরজান' চলচ্চিত্রটির প্রদর্শনী। ছবিটির পরিবেশক আশীর্বাদ চলচ্চিত্র নীতিগতভাবে ছবিটি কোনো হলে সরবরাহ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ২১ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত রুবাইয়াত হোসেনের এ চলচ্চিত্রটি বিভিন্ন মহলে সমালোচিত হয়। ছবিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার অভিযোগ আনেন অনেকেই। স্টার সিনেপ্লেঙ্রে ব্যবস্থাপক এ ব্যাপারে বলেন, 'পরিবেশক যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তাতেই সম্মত। যাঁরা ছবিটি দেখার জন্য অগ্রিম টিকিট কিনেছিলেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে।'
ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে ছবির পরিচালকের কোনো মতামত পাওয়া যায়নি।
লিংকু
এই দুক্কু হামি কুতায় রাকি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


