বাজি
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এবার একটা অন্য রকম আসর হবে
বাজির নিয়ম আগের মতই
ঘর থাকবে গুটি থাকবে
বাজিকরের জুটি থাকবে
শুধুমাত্র টাকার স্থলে অন্য কিছু
এবার আমরা বাজি ধরব কবির কষ্ট
ডানের ঘরে মধ্যবয়স বামের ঘরে শিশুর ছড়া
বাজি হবে ইস্কুল ঘর, ছুটির আগে নামতা পড়া
শীতের সকাল মিঠাই মোয়া
চিতই পিঠার গরম ধোয়া
আমের আচার পাটালি গুড়
পুকুর পাড়ের মস্ত পাকুড়
জলকেলি আর ডিগবাজি লাফ
জ্যান্ত মারা লাল ঢোড়া সাপ
মাঘের দিনের দুষ্টু শালিক
বাগান বাড়ির বুড়ো মালিক
সেই মালিকের কুকুর পাজি
ওটাও বাজি
পুবের বিলের নতুন ফাঁদে
আটকে যে বক ভীষণ কাঁদে
সেই পাখিটার কান্না বাজি
মায়ের হাতের রান্না বাজি
ঈদের নতুন জামা জুতো
অঘ্রাণের এক ঘুড়ির সুতো
ঘুম পাড়ানি মাসি পিসি
মুখ হারানো তেলের শিসি
বউচি খেলার উঠোন বাজি
ছড়ার বইয়ের ছোটন বাজি
মনু মাঝির কিস্তি বাজি
সলুর বউয়ের খিস্তি বাজি
আর বাজি চাও ছক্কা মারো
জিততে থাকো দিচ্ছি আরো
এই রেখেছি মায়ের আঁচল ছায়ার টুকরো বাজির ঘরে
ঢালো তোমার সাত পুরুষের রাজার ভাঁড়ার উজাড় করে
বাবার বুকের গন্ধ বাজি
ছড়ার হরফ ছন্দ বাজি
সারা জীবন হারবো তবু এক শিশুকাল পুরোবেনা
নটে গাছটি মুড়োবেনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রবিন.হুড, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:০৮

চাপালিশ, চামল, চাম্বল, চাম্বুল, টোপোনি (মগ), বলস্রাম (গারো), কাঁঠালি চাম বা চাম কাঁঠাল (বৈজ্ঞানিক নাম: Artocarpus chama; আর্টোকার্পাস চামা) হচ্ছে মোরাসি পরিবারের কাঁঠাল-জাতীয় একটি বন্য প্রজাতির ফল। বিপন্ন এই বৃক্ষটি...
...বাকিটুকু পড়ুন
গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন