somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রত্যন্ত গ্রাম অঞ্চলেই দেখা যাবে বাংলা স্যাটেলাইট চ্যানেল বাংলাদেশ সরকার যদি

১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এ টিউনটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বাংলাদেশ সরকার এর দৃষ্টি আকর্শন করছি।

স্যাটেলাইট চ্যানেল তথ্য প্রজুক্তির একটি বড় মাধ্যম।এর মাধ্যমে বিশ্বের যে কোন তথ্য এখন মানুষের চোখের সামনে মুহুর্তের মধ্যে ভেসে ওঠে। আমাদের দেশে স্যাটেলাইট চ্যানেল দেখার উপায় একমাত্র ক্যাবলের মাধ্যমে।আর বাংলা স্যাটেলাইট চ্যানেল দেখে একমাত্র শহর অঞ্চলের লোক,গ্রাম অঞ্চলের লোক দেখতে পারেনা।কারন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ক্যাবল পৌছাতে অনেক টাকা ব্যায় হবে আর দরিদ্র মানুষের পক্ষে এত টাকা ব্যায় করা ও মাসে মাসে যে বিল আসবে তাও দেওয়া সম্ভবনা।তাই গ্রাম অঞ্চলে ক্যাবলের মাধ্যমে স্যাটেলাইট চ্যানেল দেখা সম্ভব না। সরকারের শুধু একটি উদ্দোগে গ্রাম অঞ্চলের মানুষও খুব সহজে বাংলা স্যাটেলাইট চ্যানেল দেখতে পারবে।আর এ জন্য সরকারকে কোন টাকা ব্যায় করতে হবে না। আর তা হচ্ছে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল গুলোকে KU BAND স্যাটেলাইটে সম্প্রচার করার অনুমতি দেওয়া।বর্তমানে শুধু C BAND এর অনুমতি আছে। স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশন সম্প্রচার করার মাধ্যম হল দুটি একটি C BAND দ্বিতীয়টি KU BAND।আসুন C BAND এবং KU BAND সম্পর্কে একটু জেনে নেই।

এটি হচ্ছে KU BAND সেটআপ বক্স যে সব চ্যানেল KU BAND সম্প্রচারিত হয় সে সব চ্যানেল এর মাধ্যমে দেখা যাবে।বর্তমানে এর মাধ্যমে ইন্ডিয়ার প্রায় ৬০ চ্যানেল ফ্রি দেখা যায়।এটি বাড়ির ছাদে,টিনের চালা,ঘরের জানালায়, ঘরের দেওয়ালে খুবই সহজে সেট করা যায়।প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে বিদ্যুৎ নেই কিন্তু সোলার বিদ্যুৎ দিয়ে টিভি চালাতে পারে সেখানেও এর মাধ্যমে স্যাটেলাইট চ্যানেল দেখতে পারবে।এর দাম খুবই কম মাত্র ২৮০০ টাকায় পাওয়া যায়।বাংলাদেশে VCD দাম ২৫০০-৩০০০ টাকা তাই মানুষ VCD না কিনে এই সেটআপ বক্সটি কিনতে আগ্রহী হবে।

এটি C BAND স্যাটেলাইট সেটআপ বক্স। যে সব চ্যানেল C BAND সম্প্রচারিত হয় সে সব চ্যানেল এর মাধ্যমে দেখা যাবে।এর মাধ্যমে বাংলাদেশের সব স্যাটেলাইট চ্যানেল এবং ইন্ডিয়ার প্রায় ১০০ বা তারও বেশি চ্যানেল দেখা যায়।এ C BAND ডিস বাড়ির ছাঁদ ছাড়া অন্য কোথাও সেট করা কস্টকর।আর এই C BAND সেটআপ বক্সটির দাম প্রায় ৮০০০ টাকা। আমাদের দেশের গ্রাম অঞ্চলে দরিদ্র মানুষের এমন বাড়ি নেই যে,যে বাড়িতে ছাঁদ আছে এবং দরিদ্র মানুষের পক্ষে ৮০০০ টাকায় C BAND সেট আপ বক্স কেনার সামর্থ হবে না কিন্তু যাদের অন্তত টেলিভিশন আছে তারা ২৮০০ টাকায় KU BAND সেট আপ বক্স কিনতে পারবে।

তাই বাংলাদেশ সরকারের কাছে অনুরুধ বাংলা স্যাটেলাইট চ্যানেল গুলোকে যেন KU BAND স্যাটেলাইটে সম্প্রচার করার অনুমতি দেওয়া হয়।তাহলেই সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে একধাপ এগিয়ে যাবে।

বিঃ দ্রঃসবার কাছে অনুরুধ সরকারকে উৎসাহিত করার জন্য ভাল কমেন্টস করবেন।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৩:২০
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×