somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের কারও কাছে এটা আর অজানা নয় যে, সন্ত্রাস আর নিপীড়ণের কালো থাবা আজ ছড়িয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রে । দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পর্যন্ত খুনীদের নৃশংসতার হাত থেকে আজ রেহাই পায় না । যার সাম্প্রতিক উদাহরণ আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭ তম ব্যাচের ছাত্র জুবায়ের আহমেদ এর নিহত হওয়ার পৈশাচিক ঘটনা ।
সন্ত্রাসীদের নৃশংশতায় সংঘটিত এই হত্যাকাণ্ড সাধারণ ছাত্র-ছাত্রীরা স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেনি । তারা এই অন্যায়ের বিচারের দাবীতে হয়েছে প্রতিবাদদ্মুখর । কিন্তু এই ঘটনায় প্রশাসন শুধুমাত্র ৩ জনকে ১ বছরের সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে তাদের দায়িত্ব শেষ করতে চেয়েছে । বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অস্বাভাবিক নির্লিপ্ততা আমাদের হতবাক, মর্মাহত ও ক্ষুব্ধ করে তুলেছে । তাই গতকাল সাধারণ ছাত্র-ছাত্রীরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে এবং বিচারের দাবী আদায় না হওয়া পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষনা দেয় ।
এর ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয় অভিযুক্ত ৩ ছাত্রকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষনা করে ।


এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আংশিক দাবী পূরণ হলেও এখনো প্রকৃত খুনীদের শাস্তি নিশ্চিত করা যায়নি । তাই পরিপূর্ণভাবে দাবী আদায়ে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সাধারণ ছাত্র-ছাত্রীরা এখনো রাজপথে সোচ্চার।

তাদের শান্তিপূর্ণভাবে দাবী আদায়ের কিছু খণ্ডচিত্র নিচে উপস্থাপন করা হলো :




মানববন্ধনরত ছাত্র-ছাত্রীবৃন্দ


উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করা ছাত্র-ছাত্রী


শহীদ মিনারের সামনে স্বঃতস্ফূর্ত বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ ছাত্র-ছাত্রী এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও ছাত্ররাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবী আদায়ে আজ সারা দেশের মানুষের নৈতিক সমর্থন কামনা করছে ।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×