somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ : কট্টর ভারত ও পাকিস্তান সমর্থকদের প্রতি আমার করুণা

২১ শে মার্চ, ২০১২ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০ শে মার্চ, ২০১১ ।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অবিস্মরণীয় একটি দিন । বাংলাদেশ ক্রিকেট দল এদিন প্রতাপশালী শ্রীলংকাকে হারিয়ে উঠে গেল এশিয়া কাপের ফাইনালে । যে ইতিহাসের সাক্ষী হতে পেরে আমাদের চোখে পানি এসে যায় । ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এ খুশির আবেশ যেন চলে যেতে চায় না । আজ আমাদের আবেগের তোড়ে ভেসে যাওয়ার দিন। এখন স্বপ্ন দেখার সময় যে, আগামীকাল পাকিস্তানকে হারিয়ে আমরাই নিজেদের এশিয়ার সেরা হিসেবে প্রতিষ্ঠিত করব । আপনারাও নিশ্চয়ই এই স্বপ্নের পালে হাওয়া লাগিয়ে ভেসে বেড়াচ্ছেন, আর দিন গুনছেন সেই মাহেন্দ্রক্ষণের ।

এমন খুশির সময়েও আমি এমন কিছু শ্রেণীর মানুষের কথা না বলে পারছি না, যাদের কথা ভেবে সত্যি আমাকে লজ্জিত (ভুল শোনেন নি, লজ্জিত!!!) হতে হয় । আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন যে আমি তাদের কথা বলছি, যারা বাংলাদেশ এই টুর্ণামেন্টে থাকার পরও মন থেকে চেয়েছে ভারত বা পাকিস্তান এশিয়া কাপের চ্যাম্পিয়ন হোক । বাংলাদেশ বাদ পড়ে গিয়ে একটি ভারত-পাকিস্তান (তাদের ভাষায় “ক্লাসিক”) ফাইনাল হোক । এদের উদ্দেশ্যেই আজ কিছু কথার আলোকপাত করছি ।

১. প্রথমেই কিছু কথা বলি সেরকম কট্টর ভারত সমর্থকদের জন্য ।

আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভারতের আচরণ কেমন এটা আপনাদের কি আমার বলে দিতে হবে ? পদে পদে তাদের স্বৈরাচারী আচরণের স্বীকার হতে হচ্ছে আমাদের । প্রায় প্রতিদিন সীমান্তে তাদের নৃশংশতার স্বীকার হচ্ছে আমাদের দেশের মানুষ । প্রয়োজনের সময় তিস্তা নদীর পানি না দিয়ে, ট্রানজিটের নামে আমাদের রাস্তা-ঘাটে ভারী যান চলাচল করে এক অর্থে তারা আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড আজ ভেঙ্গে দিতে চাচ্ছে । যদি আমরা রাজনৈতিক বিবেচনার কথা বাদ দেই, এই ভারতই বলেছে তারা ২০২০ সাল পর্যন্ত আমাদের সাথে কোন দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিতে চায় না । আপনাদের কি একবারও মনে হয়নি যে, এই এশিয়া কাপ তাদের এই আচরণের প্রতি প্রতিবাদ জানানোর সুযোগ?? কিন্তু আপনারা গায়ে,মুখে ভারতীয় পতাকার রঙ মেখে, স্লোগান-প্ল্যাকার্ড নিয়ে তাদের সমর্থন জানিয়েছেন । প্রার্থনা করেছেন যেন বাংলাদেশ শ্রীলংকার কাছে হেরে গিয়ে ভারত ফাইনালে উঠে যায় । আপনারা সমর্থন শুধু ভারতকে করেননি, আমাদের প্রতি ভারতের সকল অবিচারকেও সমর্থন করেছেন ।
২. এবার কিছু কথা বলব কট্টর পাকিস্তান সমর্থকদের জন্য ।

পাকিস্তান আমাদের দেশের প্রতি কি করেছে এটা নিশ্চয়ই সবাই জানেন । (অবশ্য ইতিহাস বিকৃত হতে হতে এ প্রজন্মের ছেলে-মেয়েরা কতটুকুই আর জানে?) এখনকার পাকিস্তান সমর্থকদের মুখে একটি হাস্যকর কথা প্রায়ই শোনা যায় যে, “তারা রাজনীতিকে খেলাধুলায় টানতে চায় না” । কিন্তু এটা খেলা জন্য তো আমরা আমাদের বাঙালী সত্তাকে ভুলে যেতে পারিনা । এটা মার্চ, আমাদের স্বাধীনতার মাস । আর এই মাসে আপনারা বুকে পাকিস্তানের পতাকা এঁকে শুধু নিজেকেই নয়, এদেশের মাথাও ওই পাকিস্তানের সামনে নিচু করে দিয়েছেন । এমনকি অনেক পাকিস্তানের সমর্থক ফাইনালে উঠে যাওয়ার পরও ভারতকে ফাইনালে চেয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য । আমি লজ্জায়, ক্ষোভে আপনাদের কিছু বলারও ভাষা খুঁজে পাইনা ।
পরিশেষে এদেশে বসবাসকারী সকল কট্টর ভারতপ্রেমী ও পাকিস্তানপ্রেমীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি আপনাদের আচরণে শুধু লজ্জিত হইনা, আপনাদের জন্মপরিচয় নিয়ে সন্দেহ পোষণ করি। আর আপনাদের জন্য আমাদের করুণা হয়, কারণ নিজের দেশকে সমর্থন করার যে আনন্দ তা থেকে আপনারা বঞ্চিত । যদি এই আনন্দটা আপনারা পেতেন, তাহলে দেখতেন যে এর কোন তুলনা হয় না ।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১২ রাত ১১:৪৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×