somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনে জিডি করতে পারবেন রাজধানীবাসী

০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইনে জিডি করতে পারবেন রাজধানীবাসী
Click This Link
আগামীকাল থেকে রাজধানীবাসী থানায় না গিয়ে ইন্টারনেটের মাধ্যমেই সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। বুধবার সকালে মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ পদ্ধতির উদ্বোধন করেন।

http://www.police.gov.bd নামের ওয়েবসাইটের মাধ্যমে আগামীকাল থেকে কয়েকটি নির্দিষ্ট বিষয়ে জিডি করতে পারবেন রাজধানীবাসী। এছাড়া পাসপোর্টসহ বিভিন্ন জরুরি দলিল হারানো, অপরাধী বা অন্য কোনো অবৈধ সমাবেশ সম্পর্কে তথ্য দেয়া, ছিনতাইয়ের ঘটনা, গৃহপরিচারিকা বা দারোয়ান নিয়োগ বা পলায়ন সম্পর্কে তথ্য দেয়া এবং নতুন ও পুরনো ভাড়াটিয়া সম্পর্কে তথ্য দেয়ার জন্য এই ওয়েবসাইট ব্যবহার করা যাবে।

Citizens Help request (CHR) বা ‘ও পুলিশ, বন্ধু আমার (বন্ধু পুলিশ)’
http://203.188.249.12/webinfo/
প্রকল্পের মাধ্যমে জনসাধারণ জরুরী নয় বা তাৎক্ষনিক সাড়ার প্রয়োজন নেই, এমন সব বিষয়ে সাধারণ ডায়েরী বা জিডি করার অনুরোধসহ আইন সহায়তা লাভ করতে পারবেন। জরুরী নয় বা তাৎক্ষনিক সাড়ার প্রয়োজন নেই, এমন সব বিষয়ে প্রবাসীগণও পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকাস্থ প্রবাসী কল্যাণ ডেস্ক-এর সাথে যোগাযোগের জন্য এ ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। উপরন্তু প্রবাসীগণ বাংলাদেশ পুলিশের প্রবাসী সহায়তা সেল-এর সাথে যোগাযোগের জন্য নিম্নবর্ণিত মাধ্যমগুলোর যে কোন একটি মাধ্যম ব্যবহার করতে পারবেন।
ই-মেইল: [email protected].
ফ্যাক্স: +৮৮০-২-৯৫৫৮৮১৮

জরুরী নয়, এমন কিছু বিষয়ের উদাহরণ হচ্ছে:

1. পাসপোর্ট, পরিচয়পত্র, ব্যাংকের চেকবই, সার্টিফিকেট বা অন্য যে কোন গুরুত্বপূর্ণ দলিল হারানো।
2. বখাটে, মাদক সেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য কোন অবৈধ সমাবেশ সম্পর্কে তথ্য (তাৎক্ষনিক সাড়ার প্রয়োজন হলে মোবাইল বা অন্য কোন মাধ্যমে সরাসরি ডিউটি অফিসার বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলতে হবে)।
3. ছিনতাইয়ের শিকার ব্যক্তি, যখন নিরাপদ অবস্থানে বা তার আবাসস্থলে আছেন (ছিনতাইকারী গ্রেফতার বা মালামাল উদ্ধারের আশায় জরুরী বা তাৎক্ষনিক পুলিশী সাড়ার প্রয়োজন হলে ডিউটি অফিসার বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সরাসরি ফোনে কথা বলতে হবে।
4. জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশংকা আছে এমন কোন অবৈধ সমাবেশ সম্পর্কে আগাম তথ্য।
5. গৃহ পারিবারিক, নিয়োগ দারোয়ান, কেয়ারটেকার, নৈশপ্রহরী নিয়োগ (বা পলায়ন) সম্পর্কে তথ্য।
6. নতুন বা পুরোনো ভাড়াটিয়া সম্পর্কে তথ্য।


প্রাথমিকভাবে পাইলট হিসেবে নিম্নবর্নিত থানা/ইউনিটসমূহ থেকে বা ‘বন্ধু পুলিশ’ বা ‘ CHR’-এর সেবা দেয়া হবে।

1. ঢাকা মহানগর-উত্তরা থানা
2. (কেবল প্রবাসীদের জন্য) প্রবাসী সহায়তা সেল, পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকা।


জনসাধারণের ভাল সাড়া পাওয়া গেলে এবং কোনরূপ পদ্ধতিগত জটিলতা দেখা না গেলে পর্যায়ক্রমে তা অধিক সংখ্যাক থানায় বিস্তৃত করা হবে।

*

ছিনতাই বিষয়ক তথ্য (বাংলা)
Information on Snatching (English)
*

দলিল, সার্টিফিকেট, পরিচয়পত্র ইত্যাদি হারানো, চুরি বা ছিনতাই সংক্রান্ত তথ্য (বাংলা)
Information about loss/theft of certificate, ID and documents (English)
*

নতুন/পুরাতন নৈশপ্রহরী, দারোয়ান, গৃহপরিচারিকা, কেয়ারটেকার, প্রভৃতি নিয়োগ(পলায়ন) সংক্রান্ত তথ্যাদি: (বাংলা)
Information about Night Guard, Guard, Servant, Caretaker (English)
*

নতুন/পুরাতন ভাড়াটিয়া সম্পর্কিত তথ্য (বাংলা)
Information about new/old tenants (English)
*

প্রবাসীদের সমস্যা/অভিযোগ (বাংলা)
Expatriate Problems/Complains (English)
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:৪৫
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×