somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিলেটে জামায়াতের আমিরের বাসায় আগুন --স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী প্রহূত হওয়ার ঘটনার জের ধরে নগরের পীর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী প্রহূত হওয়ার ঘটনার জের ধরে সিলেটে জামায়াতের আমিরের বাসায় আগুন, মঙ্গলবার হরতাল
prothom alo

সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও নায়েবে আমিরসহ ছয় নেতা-কর্মীর বাসায় আগুন দিয়ে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে ছাত্রশিবিরের হাতে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী প্রহূত হওয়ার ঘটনার জের ধরে নগরের পীর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনার প্রতিবাদে আগামী মঙ্গলবার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে নগরের দর্শনদেউড়ি এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বাবুল আহমদ শিবিরের কর্মীদের হাতে প্রহূত হন। শিবিরের কর্মীরা তাঁর মোটরসাইকেলটি পুড়িয়ে দেন। এ ঘটনার জের ধরে দর্শনদেউড়ির পাশের পীর মহল্লা এলাকায় মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির সায়েফ আহমদ, নায়েবে আমির আবদুল হাই হারুনের বাসা ও আরও চারটি বাসায় আগুন লাগানো হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব আহমদ খান দাবি করেন, মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী আগুন দিয়েছে।
নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির সায়েফ আহমদ জানান, পরিকল্পিতভাবে বাসাবাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে হরতাল আহ্বান করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপপরিচালক এরফান আলী জানান, ফায়ার সার্ভিসের দুটো ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুন লাগানোর সময় প্রতিবেশীদের সহায়তায় বাসার ভেতরের লোকজন নিরাপদে বের হয়ে যায়। আগুনে ছয়টি বাসার আসবাব ভস্মীভূত হয়েছে।
জামায়াত নেতাদের বাসায় অগ্নিসংযোগের ঘটনায় নগরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বেলা সাড়ে তিনটায় ঘটনাস্থলে অবস্থানরত সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, যুবলীগের কর্মী প্রহূত হওয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে।




Click This Link
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×