উর্দু সাহিত্যের প্রবাদপুরুষ -মির্জা গালিব এর শের শায়েরী পড়ার পর মনের ভিতর যে ভাবনা গুলো খেলে গেছে...
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১
এই যে আমার বেহাল দশা
যায় কি বুঝা মুখটি দেখে,
ভিতরটা যে ঝর তুফানীর
চলছে লীলা দিনে রাতে।
২
নামে আমি হই মুসলমান
কর্মে দেখো ধর্ম নাই,
কর্মে যাদের ধর্ম মিলে
সেই তো খোদার আশেক প্রাণ।
৩
মনরে বলি ভাবিস কি তুই ?
পার কি পাবি খোদার কাছে ?
পারের কড়ি না নিলে তুই
পরবি তখন ভীষম ফেরে।
৪
আমার আমার করছি সবে
আমার বলে কিছু নাই,
আমিও তো নইরে আমার
লীলা সবি বিধাতার।
৫
মুর্শিদ হইলো তিনের একজন,
যে বুঝে তার অমূল্য ধন।
ভেদ না বুঝে যে তর্কে যায়
তরাইতে তার হয় মরন।
৬
প্রেমে হইলো জগত সৃষ্টি
প্রেমই আসল ইবাদত,
আসল প্রেমে মন মজিয়ে
চোখ বুঝে দেখ সেই রতন।
৭
রাজ-প্রজা, বীর-বাহাদুর
ডাক দিলে আর নাই উপায়,
আসা শুন্য, যাওয়া শুন্য
আমল শুধু সঙ্গে যায়।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন
আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন