somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রেনিং ক্লাসে ঘুমায় গেছিলাম, পুরাই বেইজ্জতি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল ট্রেনিং ক্লাস ছিল। সকাল বেলায় জাম-জুম পার হয়ে ট্রেনিং করতে গিয়েছিলাম।

ক্লাসে গিয়ে দেখি অনেক মানুষ। সবাই ট্রেনিং করবে। আমি হলরুমের একদম পিছনের সীটে গিয়ে বসেছিলাম।

টাক মাথার এক লোক সে টীচার। কম্পিউটার আর প্রোজেক্টর মেশিন দিয়ে পড়াচ্ছে। মনে হচ্ছে কেউ একসুরে অতিজঘন্য কবিতা পাঠ করছে। ক্লাসে সে ঘুমাতে মানা করেছে। কারণ সে নাকি ট্রেনিং শেষে পরীক্ষা নিবে। সবাই এইটা শুনে নড়েচড়ে বসেছে। একমাত্র আমি নড়িচড়ি নাই।

টীচারের চোখের দৃষ্টি মনে হয় খারাপ। সে খালি মহিলাদের দিকে তাকায় কথা বলে। মহিলাদেরকে প্রশ্ন করে। ছেলেদের দিকে তার কোন দৃষ্টি নাই।

আমি একদম পিছনের কোণার সীটে বসেছি। টীচার আমাকে দেখতে পায়নাই। ট্রেনিং ক্লাসে এমন ঘুম পায়। ওরে বাবা। চোখ টেনে খুলে রাখতে পারিনা। মোবাইল টিপি। ফেসবুকে সবার ছবি দেখি, ভিডিও দেখি, টিকটক দেখি। কিন্তু ঘুম কাটেনা। এই ঘুমের ঠেলায় আমি পাশের সীটের একজনের উপরে পড়ে গেলাম। লজ্জার বিষয়। সে আমাকে প্রশ্ন করেছে, আমি কালকে রাতে ঘুমাই নাই ঠিক মতোন? অত্যন্ত লজ্জার বিষয়।

ট্রেনিং ক্লাসে দেখি কিছু ছাত্র খুব সিরিয়াস। তারা হাত তুলে। কঠিন কঠিন প্রশ্ন করে। টীচার পর্যন্ত টাশকি খেয়ে গেল। সবার কতো নলেজ। ট্রেনিং ক্লাসে এসি নাই। গরম। গরমে ঘুম ভালো আসে আমার।

তারপর কিছুক্ষণ পর দেখি আমি একটা সুন্দর জায়গায় বেড়াতে গিয়েছি। জায়গাটা পরিচিত নয়। কিছুমানুষ আশেপাশে ঘুরঘুর করছে। একজন এসে আমাকে বললো, তোমার হাত সুন্দর। তোমার হাতের ঘড়িটা আরও সুন্দর। দাও, তোমার ঘড়িটা পড়বো। আমি বললাম, না দিবোনা। এরপর সেই ভয়ঙ্কর মানুষটা একটা আম কাটার চাকু বের করে আমাকে দেখালো। আমি ভয়ে ঘড়িটা খুলে দিলাম।

এরপর চোখ খুলে গেল। টীচারের কবিতা শুনতে শুনতে কখন যে স্বপ্ন দেখতে শুরু করেছি, খেয়াল নাই। চোখ খুলে দেখি সেই ভয়ঙ্কর মানুষটা আমার চোখের সামনে দাঁড়ায় আছে। সে আর কেউনা। টিচার। আমাকে বললো, ক্লাসে সবার সামনে এসে একটা জোকস বলো। আমিতো অবাক। জোকস বলবো? কী জোকস বলবো, মাথায় আসেনা।

এরপর অনেক কষ্টে একটা জোকস মনে পড়লো।

মন্টু মিয়া গেছে ড্রাইভারির চাকরী নিতে। ইন্টারভিউতে মালিক বললো
তোমাকে আমার পছন্দ হয়েছে। চাকরিটা পাকা। স্টার্টিং বেতন দেওয়া হবে দুই হাজার টাকা। কোনো সমস্যা নাই তো?
মন্টু বললো, না না স্যার, আমার কোনো সমস্যা নাই। স্টার্টিং বেতন ঠিক আছে, কিন্তু ড্রাইভিং বেতনটা কত?

জোকস বলে আমি নিজেই হাত তালি দিয়ে হাসতে ছিলাম। কিন্তু কিছুক্ষণ পর বুঝলাম এক আমি ছাড়া ওই ট্রেনিং ক্লাসের সবাই চুপ। সবাই শক্তমুখ করে বসে আছে। কেউ হাসেনাই।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×