somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো থাকিসরে!!!!!!!!!!

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটোবেলা থেকে কখনই আমার বুদ্ধি-সুদ্ধি তেমন বেশি ছিল না।বোকা-সোকা টাইপ বাচ্চা ছিলাম।যে যা বলত তাতেই বিশ্বাস করতাম।আর এই সুযোগটাই নিত আমার ভাইয়া।সে সব সময় বলত, “আম্মু-আব্বু নাকি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে”।তারপরই আমি এমন কান্না-কাটি শুরু করতাম যে আমাকে কিছুতেই থামানো যেত না।সে এই ভয়াবহ অবস্থা।আম্মু আনেক চেষ্টা করেও আমার কান্না থামাতে না পেরে আমাকে ক্ষেপানোর জন্য ভাইয়াকে আচ্ছামত মাইর দিত।ভাইয়াকে মার দিতে দেখলে আমি আবার ভয়ে শান্ত হয়ে যেতাম।
ভাইয়া আমার চেয়ে সাত বছরের বড়।তারপরও ওর সাথে আমার খোচাখুচি লেগেই থাকত।খুব সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া বাধিয়ে ফেলতাম।আর ভাইয়াও ছিল যেন একটা সাক্ষাত ইবলিস।সামান্য সাবানের খোসা নিয়েও ঝগড়া বাধিয়ে দিত।ঝগড়ার এক পর্যাইয়ে লেগে যেত মারামারি।তারপর আমার গগন বিদারী কান্না আর আম্মুর মার খেয়ে তা সমাপ্ত হত।
আমার সবসময় মনে হত,কেন যে আল্লাহ আমাকে একা বানালো না।ভাইয়া না থাকলে যে কি মজা হত!সব কিছু আমার।কোনো ভাগিদার নাই।
আল্লাহ আমার দোয়া বোধহয় প্রায় কবুল করে ফেললেন।একদিন ভাইয়া আম্মুর মার খেয়ে ঘর থেকে পালিয়ে গেল।ভাইয়াকে না পেয়ে আম্মু-আব্বু তো পেরেশান।আর আমি খুশিতে আগডুম-বাগডুম।আজ থেকে আমার আর কোন শত্রু নাই।আমিই এই সম্রাজ্যের একমাত্র অধিকর্তা।প্রথমেই ভাইয়ার জিনিসগুলো হাতালাম।ভাইয়ার ডাকটিকিটের এলবামটা দেখলাম।ভাইয়া কখনই আমাকে এই জিনিসটা ধরতে দেয় না।তারপর এক এক করে কয়েন বক্স,কমিক্স বই,স্টিকারের প্যাকেটগুলো দেখলাম।সকালটা খুবই ভাল কাটল।দুপুরের দিকেই আমার কেমন কেমন জানি লাগা শুরু করল।পুরা ঘর কেমন খা-খা করে।ওদিকে আম্মু আব্বু ভাইয়াকে খুজেই পাচ্ছে না।আমিও খুব চিন্তায় পড়ে গেলাম।ভাবলাম যে এই বার যদি ভাইয়াকে পাই তাহলে আর ঝগড়া-ঝাটি করব না।যাইহোক,শেষ পর্যন্ত ভাইয়াকে পাওয়া গেল।ভাইয়েকে পাওয়ার পরদিনই আমি আমার ঝগড়া না করার পরিকল্পনা ভুলে গেলাম।পরের দিন থেকেই সমান তালে মারা-মারি শুরু।
ক্লাস সেভেনে ভাইয়া ক্যাডেট কলেজে চলে গেল।যাওয়ার আগে ভাইয়া আমাকে ওর স্টাম্পবুক,কয়েনবক্স,কমিক্স,গল্পের বই,স্টিকারের প্যাকেট সবই দিয়ে গেল।ইণ্টারে পড়ার সময় যখন বাংলায় কবিগুরুব ছুটি গল্পটা পড়তাম,তখন ফটিকের সাথে ভাইয়ার খুব মিল খুজে পেতাম।
ভাইয়া ক্যাডেট কলেজে যাওয়ার পর আমার অন্য এক জীবন শুরু হল।সারাদিন একা একা থাকতাম।ভাইয়ার সাইকেলটা ধরে দাড়াতাম,ভাইয়ার বিড়ালটাকে আদর করতাম,স্টাম্পবুকটা উল্টেপাল্টে দেখতাম।সত্যি বলতে ততদিনে আমি ভাইয়ার মর্ম বুঝে গিয়েছি।ভাইয়া প্রতিদিন স্কুল থেকে আসার সময় স্কুল থেকে দেয়া টিফিনটা না খেয়ে নিয়ে আসত।ভাইয়া ক্যাডেট কলেজে যাওয়ার পর আমি সেই সব কিছু মিস করছিলাম।ভাইয়ার কাছে মাঝে মাঝে ভাংগা লেখা নিয়ে চিঠি লিখতাম।খুবই সংখিপ্ত চিঠি।ভাইয়ার কোনো কোনো দিন চিঠির উত্তর দিত।ভাইয়ার জন্য সারা মাস জুড়ে ভালো ভালো চকলেটগুলো রেখে দিতাম।প্যারেন্স ডে-তে নিয়ে যেতাম।ভাইয়া বাসায় আসলে আর আগের মত ঝগড়া-ঝাটি হত না।আবার সেই হৃদ্যতাও কমে গেল।একসময় ভাইয়াকে আমার খুব দূরের মানুষ মনে হতে লাগল।এভাবেই ছয় সাত বছর কেটে গেল।ভাইয়া ক্যাডেট কলেজ পর্ব শেষ করে বাসায় আসল।প্রথম দিকে আমি বা ভাইয়া কেউই কারো দিকে খুব একটা ঘেষতাম না।কিন্তু কিছুদিনের মধ্যেই কি হল কে জানে?আমি আর ভাইয়া দুইজন দুইজনের পরম বন্ধু হয়ে গেলাম।এক সময় যে সম্পর্কটা কেবলে ভাই-বোনের ছিল,তাতে খুনসুটি যোগ হয়ে অন্য এক মাত্রা পেল।ভাইয়ার ওই সময় খুব পড়ার চাপ ছিল।আমার সামনে পরীক্ষা।আম্মু আব্বু আমাদের গল্প করতে দেখলেই বকা দিত।আর আমাদেরও গল্প শেষই হয়না।তাই দুইজন মিলে নতুন প্লান করলাম।আম্মু আব্বুকে বললাম,রাত জেগে পড়ব।যেই আম্মু-আব্বু ঘুমিয়ে পড়ত,অম্নি দুইজন মিলে গল্পের ঝুড়ি খুলে বসতাম।কত গল্প।সিনেমার গল্প,কোচিং-এর গল্প,বন্ধুদের গল্প আরো কত কি!কিন্তু সুখ বেশীদিন সইল না।ক্যাডেট থেকে আসার ছয় মাসের মাথায় ভাইয়া বি-এম-এ-তে চলে গেল ট্রেইনিং-এর জন্য।যাওয়ার আগে দুইজন দুইজনকে ধরে ফুপিয়ে কাদলাম।ভাইয়া শক্ত মানুষ।সে কান্নাটা সহজেই সামলে নিল।কিন্তু আমি তো বোকা।আমার কান্না থামেই না।রাস্তায় দাঁড়িয়ে নাক ফুলিয়ে কাদতেই লাগলাম।
দুইবছর পরই ভাইয়া আবার ঢাকায় চলে আসল।এইবার ভাইয়াকে একটু বেশি পরপক্ক মনে হল।সারাটা দিন মোবাইল নিয়েই পরে থাকে।আমি একদিন রাগ করে জিজ্ঞাসা করলাম, “ঐ তুই এতো মোবাইল টিপিস ক্যান?”
আমার প্রশ্নের জবাবতো দেয়ই না বরং রহস্যময় হাসি মারে।আমিও কি ছেড়ে দেয়ার পাত্রি নাকি?গোয়েন্দাগিরি করে কয়েকদিনের ভিতরই সব রহস্য বের করে ফেললাম।আমার ভাই দেখি বড় হয়ে গিয়েছে।তার ছোট বেলার এক স্কুল ফ্রেন্ডের সাথে চুটিয়ে প্রেম করছে।যাই হোক ধরা খাওয়ার পর সে বাসায় আসা বন্ধ করে দিল।তাকে অনেক কষ্টে বাসায় আনা হল।এর চার বছর পর ভাইয়ার সেই ফ্রেন্ডের সাথেই বিয়ে হল।ভাবি আসার পর বাসার পরিবেশ আরো আমুদে হয়ে উঠল।সম্প্রতি আরো একজন সদস্য বেড়ে গিয়েছে।আমার ভাস্তি সুহা।
আজকাল,প্রায়ই ছোটবেলার কথা মনে পড়লে হাসি আসে।একটা সময় ছিল,যখন ভাইয়াকে একটা আপদ মনে হত।আর এখন মনে হয় প্রাণের বন্ধু।আসলে বয়সের পরিপক্কতার সাথে সাথে হয়তো সম্পর্কগুলোও পরিপক্ক হয়।ভালবাসার বন্ধনগুলো আরো দৃঢ় হয়।ভাইয়ার প্রতি যে কি একটা টান!ভাইয়া যে কোন অবস্থায় ভাল থাকুক।এরচেয়ে বেশি প্রার্থনা আর কিছু নিয়েই করিনা।তুই ভালো থাকিস ভাইয়া।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:০৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×