ছোটোবেলায় খুব নখ কামড়াইতাম।অবসরের প্রিয় কাজ ছিল সোফায় শুইয়্যা শুইয়্যা নখ কামড়ানো।আম্মু,আব্বু,ছোট চাচা কত নিষেধ করতো,কিন্তু শুনতাম না।একচুয়াল্যি,আমি আবার একটু ছ্যাচড়া কিসিমের বাচ্চা ছিলাম।যতক্ষণ মাইর না খাইতাম,ততক্ষণ কানে কিছু ঢুকতোনা।একদিন আম্মু আর ছোটোচাচা সিন্ডিকেট করে আমারে নখ কামড়ানোর জন্য এপিক টাইপ একটা মাইর দিল।তারপর থেকে আমার নখ কামড়ানি তারপর থেকে অনেক কমে গেলো।কিন্তু আমি যখন খুব চিন্তায় থাকি তখন মাঝে মাঝে মুখের ভিতর কিভাবে জানি আঙ্গুল চলে যায়।মনের অজান্তেই নখ কামড়ানী শুরু করে দেই।আমি জানি এইটা আমার মানসিক সমস্যা।মুদ্রাদোষ!!!!!
কিন্তু আমার থেকেও ভয়াবহ মুদ্রাদোষ মানুষের আছে!সেদিন বাসে করে ভার্সিটি যাইতেছিলাম।পরীক্ষা ছিল বলে বইটার দিকে চোখ বুলাইতেছি।এমন সময় আমার পাশে বসা ভদ্রলোকরে দেখি সে সামনের সিটে কি জানি বারবার হাত দিয়ে লাগাইতেছে!আড় চোখে আমি একটু পাশে বসা লোকটার দিকে তাকাইলাম!
ও আল্লাহ,আমি কি দেখলাম!দেখি যে ওই ব্যাটা নাকের ভিতর দিয়া বারবার ময়লা বাইর কইরা সেইটা পাশের সিটে লাগাইতেছে।সে এই কাজটা এত মনোযোগ দিয়া করতেছে যেন সে পাবলো পিকাসো!নাক খুটাইয়া খুটাইয়া বিরাট এক শিল্পকর্ম বানাবে,আর তাবত দুনিয়ার মানুষ সেইটা দেখার জন্য হুমড়ি খায়ে পরবে!!!
আমি ব্যাটার তামশা দেইখা তখন ওই সিট ছাইড়া অন্য কোথাও বসার জন্য ব্যাকুল!কিন্তু বাস তো ঢাকা লিংকের বাস!ঐ বাসে তো সিট পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া!কি আর করা!আমি চুপ করে বসে বইয়ে মনোযোগ দিতে চেষ্টা করতেছি।কিন্তু ব্যাটার নাকে যেন আস্ত ডাস্টবিন!সে নাক থেকে ময়লা বাইর করতে আছে,তো করতেই আছে।আমি একবার ভাবলাম,ব্যাটারে একটা ঝাড়ি দেই।কিন্তু পরে আবার ঝামেলা হইতে পারে ভেবে চুপ খায়ে গেলাম!
কিন্তু এই ঘটনার পর আমার নখ খাওয়া ব্যাপক হারে কমে গেল।নখ কামড়াইতে গেলেই সেই ব্যাটার নাক থেকে ময়লা বাইর করার দৃশ্য চোখে ভাসে আর গা গুলানী মারে!
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



