আমার মাথায় মাঝে মাঝে খুব উল্টা-পাল্টা লিরিক ঘুরে!!!একটা গান ইদানীং খুব গাই!!
গানটা হইলঃসংসার আমার ভাল্লাগেনা,সংসার ভালো লাগেনা,
সংসার হইল বিষের কলসি,আমি হব দিওয়ানা!
এই আজগুবি গান আমি কবে কোথায় শুনেছি তা এখনও উদ্ধার করতে পারলাম না!তবে যেখানেই শুনিনা কেনো গানটা আমার মগজে এমন ভাবে গেথে গেছে যে চাইলেও সরাতে পারছি না।যখন পড়া লেখার একটু চাপ থাকে তখনই গানটা সবাইকে গেয়ে শুনাতে ইচ্ছা হয়!
আবার আর একটা গানও খুব মাথায় ঘুরে!এইটা আবার একটু অন্য ধরনের গান!
যক্ষা রোগের নাম শুনিলে ভয়ে অন্তর কাইপ্পা যায়,
যক্ষা হইলে রক্ষা নাই আর,বাইচা থাকার কি উপায়!
আমি বুঝিনা,এই সমস্যা কি শুধুই আমার নাকি অনেকেরই হয়?
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




