somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্র হল মুর্খদের দ্বারা পরিচালিত, মুর্খদের জন্য এবং মুর্খদের শাসন!

১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিংকন বলেছেন, By the People, Of the People, For the People. কিন্তু বর্তমানে যা হচ্ছে তা হল, Buy the People, Off the People, Far the People. গণতন্ত্র বা ভোটাভুটি, সরকার গঠন এবং দেশ পরিচালনার ব্যাপারে দুটি জিনিসই মুখ্য জনসাধারণ এবং নেতা। নেতারা প্রতক্ষভাবে দেশ পরিচালনা করে আর জনসাধারণ ভোট দিয়ে তাদের দেশ চালাবার ব্যবস্থা করে দেয় অর্থাৎ দেশ চালানোর ব্যাপারে এরাও পরোক্ষভাবে যুক্ত। জনসাধারণ যদি ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচন করে তবে সেও সেই ভালো কাজে যুক্ত হল আর দুর্নীতিবাজ নেতাকে নির্বাচন করলে সেও দুর্নীতিতে শামিল হল।

একটা দেশ চালানো মুখের কথা না। কোটি কোটি লোকের নেতা হওয়াও মুখের কথা না। নেতাদের গুণ সম্পর্কে একবার টাইম ম্যাগাজিনে একটা লেখা ছেপেছিল যেখানে মুহাম্মাদ সা. -কে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা বলা হয়েছিল। সেই লেখায় বলা হয়েছে, ‘নেতাদের অবশ্যই তিন ধরনের কাজ সম্পাদন করতে হয় – অনুসারীদের মঙ্গলের ব্যবস্থা করা, এমন একটি সামাজিক প্রতিষ্ঠানের সৃষ্টি করা যেটাতে সাধারণ লোকজন তুলনামূলকভাবে নিরাপত্তা বোধ করে এবং অনুসারীদের জন্য একটি পূর্ণাংগ বিশ্বাসের যোগান দেয়া’।
এখন প্রশ্ন হল, সকলেই কী এমন গুণের অধিকারী?! এটা কী সকলেরই জন্মগত স্বাভাবিক গুণ? নিশ্চয় নয়। এমন গুণ সকলের থাকেনা এবং এমন গুণ আয়ত্ত করতে অনেক কাঠ খড় পোড়াতে হয়। অনেক কষ্ট করতে হয়। তাহলে কেন যে কেউ ভোটে দাঁড়াবে? যে কেউ যখন আমলা হতে পারে না, পুলিশ-আর্মি হতে পারেনা তবে যে কেউ কেন নেতা হতে পারবে? কবি ইকবাল বলেছেন, ‘গণতন্ত্রে মাথা গোনা হয় মাথার মুল্যায়ন করা হয়না’। আর তা হয়না বলেই বেশির ভাগ গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে/পড়ছে। এমিল ফাগুয়ে খুব সুন্দরভাবে বলেছেন, ‘গণতন্ত্র হ’ল অনভিজ্ঞদের শাসন। কেননা বিজ্ঞ ও জ্ঞানী লোকেরা কখনো দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়ে ভোট চায় না। ফলে শুধু লোভী ও অপদার্থরাই ভোট নিয়ে ক্ষমতায় আসে। তারা অগ্নিঝরা ভাষণে মানুষকে ভুলিয়ে ভোট নেয়। অথচ শাসনকার্য এত সহজ নয় যে, কয়েক দিনের মধ্যেই সে সবকিছু রপ্ত করে নিবে। এজন্য দক্ষ ও নিপুণ হাতের প্রয়োজন’

দ্বিতীয়্ত, যারা ভোট দেবে তাদেরও কিছু কোয়ালিটি থাকা দরকার। একজন সমাজসেবী, সাংবাদিকি-সাহিত্যিক, সচেতন, শিক্ষিত লোক এবং একজন মাতাল, নেশাখোর, ধর্ষক, অসচেতন, দেশদ্রোহি, খুনির ভোটের মুল্য এক এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। ৪৯ টা ঘোড়ার থেকে ৫১ টা গাধার মতের মুল্য বেশি এটাও মেনে নেওয়া সম্ভব নয়। ১০ জন মানুষ যদি আলোচনায় বসে যে মদ খারাপ না ভালো আর ৭ জনই মদখোর হয় তবে তো মদকে ‘ভালো’ বলে সিদ্ধান্ত আসবেই। তাই ভোটারদেরও একটা যোগ্যতা থাকা দরকার। ক্রিকেট/ফুটবল টিমের সদস্য বা ক্যাপ্টেন নির্বাচন করার জন্য একদল যোগ্য নির্বাচকমন্ডলী থাকে। যারা নির্বাচন করেন কে কে খেলবে এবং কে অধিনায়ক হবে। এক্ষেত্রে মাঠে উপস্থিত দর্শকদের ভোট নেওয়া হয়না। একটা অফিসের ক্লার্ক নিয়োগের জন্যও তো যোগ্য লোকেদের দ্বারা নির্বাচিত হতে লাগে আর দেশের ক্লার্ক নির্বাচন করবে এমন লোক যারা জানেই না দেশ কিভাবে চালাতে হয়??!! বড়ই অদ্ভুদ ব্যাপার। এই জন্যই বিখ্যাত দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী কার্লাইল বলেছেন – ‘গণতন্ত্র হল মুর্খদের দ্বারা পরিচালিত, মুর্খদের জন্য এবং মুর্খদের শাসন’ [Democracy is a goverment of fools for the fools and by the fools].
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×