আপনারা যারা যারা জামাতের কার্যকৌশলে হয়রান হয়ে যাচ্ছেন, তাদেরকে বলছি। আপনারা এইসব নাস্তিকতা, সেকুলারিজম টাইপের শব্দ দিয়ে জামাতে ইসলামীর মত একটা মিথ্যাবাদী দলের সাথে পারবেন না। এদেরকে মোকাবেলা করার জন্য আপনারা তবলীগে আসেন, চিল্লায় যান, আলেমদের সাথে বসে বসে হাদিস কোরান অধ্যয়ন করুন। মওদুদীর তাফসীর অনেক আগেই তাবলীগের আলেমরা প্রত্যাখ্যান করেছেন। আপনারা কোরান না জেনে কোরানের নিয়া মিথ্যা ব্যাখ্যা দেওয়া জামাতেইসলামীর সাথে পারবেন না।
বেশি বেশি করে কোরান পড়ুন, বেশি বেশি করে জিকির করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, আল্লাহ আপনাদের সহায় হবেন
ইনশাল্লাহ জামাত শিবিরের বিরুদ্ধে এই লড়াইতে দেশবাসী বিজয়ী হবে। ইয়া আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল কর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






