আমি ব্লগে এসে অনেক কিছু দেখেছি, তার মধ্যে নতুন হচ্ছে নাস্তিকতা। আমাদের সমাজে ধর্মভীরু মানুষ বেশি নেই, তবে আচার অনুষ্ঠানে সবাই ধর্মীয় পরিচয় নিয়েই করে থাকি। এর মাঝে কেউ কেউ হয়ত নাস্তিক হতে পারে, তবে সামাজিক পরিমন্ডলে আমি এখনও সামনা সামনি কোন নাস্তিকের মুখোমুখি হই নাই, কিন্তু ব্লগে এসে দেখি এরা বেশ সোচ্চার। বিশেষ করে ইদানীংকার ঘটনাবলির ফলে এরা আরও পাত্তা পেয়ে গেছে, লোকমুখে এদের লেখালেখির দুর্নাম সবখানেই শোনা যায়।
নাস্তিক ভাইরা, আপনাদের মৃত সাথী রাজীব তো নাস্তিক ছিল, কিন্তু তাকে তো ধর্মীয় কায়দায় সম্মান দিয়ে জানাজা পরিয়ে দাফন করা হয়েছে।
তার নাস্তিকতার জন্য তার মা বাবা তার জন্য দোয়া মাগফেরাত কামনা করা বন্ধ করেনি।
আপনার মা বাবা কি দোয়া করে সন্তানের জন্য, আপনাদের কিছু হলে আপনাদের মা বাবা কি এর ব্যাতিক্রম কোন কিছু করবে?
আপনি দয়া করে ইসলামকে আক্রমন করা বাদ দিয়ে নিজের জীবন নিয়ে চিন্তা করুন, দুদিনের জীবনে আপনি আল্লাহর নামে বাজে কথা বলে কাকে খুশি করবেন? আপনার কথায় আপনার মা বাবা ভাই বোন কেউ নাষ্তিক হবে না। রাজীবের বাবা পর্যন্ত জানতো না যে তার ছেলে নাস্তিক, আপনার মা বাবাকে যা মন খুলে বলতে পারেন না, সেগুলো কেন ব্লগে এসে বলেন??
আল্লাহ আপনাদের সবাইকে সুবুদ্ধি ও সুপথের সন্ধান দিক, আমিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


