প্রিয় ব্লগাররা
দয়া করে জঙ্গী হিজবুতী বা জামাতীদের কাছ থেকে ইসলামের অপশিক্ষা নেবেন না। এরা আপনাকে বিভ্রান্ত করবে, জঙ্গীবাদ শেখাবে, নিজের দলে স্বার্থ কায়েমের জন্য আপনার ঈমান ও জীবনকে কলুষিত করবে।
সঠিক ইসলাম শিখতে মসজিদে যান, নিজে কোরান শরীফ ও তার তাফসীর পড়ুন, আমরা হাদিস কোরান মোতাবেক জীবন চালালে দেশ থেকে এসব হিংসা বিদ্বেষ দুর্ণীতি উঠে যেত, নিজে মুসলমান এর ঘরে জন্ম নিলে ইসলামের সঠিক প্রয়োগ আগে নিজের জীবনে প্রয়োগ করুন। নামাজ পড়ুন, জাকাত দিন, রোজা রাখুন, দেখবেন আপনার মনের মাঝে শয়তানের কুমন্ত্রনা আর শোনা যাবে না।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই দেশকে পাকিস্তান বানাতে দেব না। আমার পূর্বপুরুষ এই শপথ নিয়েছিলেন, কারণ দেশপ্রেম ঈমানের অঙ্গ, আপনারা দেশকে ভালবাসলে একই কাজ করবেন। যাদের মনে এক এবং মুখে আরেক, সেই সব ফেকরাবাজকে বর্জন করুন।
আল্লাহ আমাদের সহায় হউন, আমিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


