somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কি চার পাঁচ শত বছর বাচতে চান ..........?

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার লিখার শিরঃনাম দেখে কেহ হয়তবা উপহাসের হাসি হেসে থাকতে পারেন। কিন্তু বাস্তব সত্যটুকু হচ্ছে - আমার এ লেখাটুকু সত্যিকার অর্থে কোন বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়। বিজ্ঞান আমাদের কাছে আজ শুধুমাত্র আশির্বাদই নহে- আমাদের জীবন কে প্রতিনিয়ত সাজিয়ে দেয়ার এবং রাঙ্গিয়ে দেয়ার বিধাতা প্রদত্ত যেন এক প্রত্যক্ষ দুত। বিজ্ঞান সর্বদাই আমাদের ধারনাকেও হার মানাচ্ছে। আমরা বিজ্ঞানকে নিয়ে যে মহা স্বপ্নে বিভোর - বিজ্ঞান কিন্তু আমাদেরকে তার চেয়েও সফলতার শীর্ষে নিয়ে যাচ্ছে। মানুষ একদিন স্বপ্ন দেখেছিল - মহাসাগরের এক প্রান্তে দাড়িয়ে, তার যুক্ত করে অন্য প্রান্তের সাথে কথা বলছে। এ স্বপ্নকে আমরা আজ ছাড়িয়ে গিয়েছি। আমরা তার বিহীন ভাবেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সাথে কথা বলছি - হ্যা, এ সবই হচ্ছে শুধু বিজ্ঞানেরই কল্যানে।

চার পাচ শত বছর - এ আর এমন বেশী কি ? এ আর কী এমন বেশী চাওয়া বিজ্ঞানের কাছে। বড়র কাছে যে বড় কিছুই চাইতে হয় - নতুবা যে বড়র মুল্য থাকে না। আমার এ লেখাটুকু কল্প কাহিনীর মত শুনালেও, ' কল্প' শব্দটি নির্ধিদায় বাদ দেয়া যেতে পারে। এ প্রসঙ্গে আলোচনায় আসতে হলে প্রথমেই আমাদেরকে একটু ধারনা নিতে হবে ''জীবন'' সম্পর্কে। আমাদের জীবন প্রকৃত অর্থে কেবল দেহ নির্ভর নয়। দেহ কেবল শীত গ্রীষ্ম ইত্যাদির অনুভুতি টুকুন নিতে পারে- আর কিছু নয় ! আমাদের প্রাণ, দেহ নামক যন্ত্রটিকে কেবল টাটকা রাখে - বলতে পারেন ' ফ্রিজিং' করে রাখে।

বিজ্ঞান আমাদেরকে আজ চিকিৎসা ক্ষেত্রে চমকের পর চমক উপহার দিয়ে যাচ্ছে। ''অরগান'' ট্রান্সফার এর মধ্যে একটি অন্যতম সাফল্য। আজ একজনের দেহের অরগান বা পার্টস সহজেই অন্যের দেহে প্রতিস্থাপন হচ্ছে। যেমন কিডনি, চোখ এমনকি হার্ট পর্যন্ত। একজন মৃতপ্রায় মানুষের একটি অঙ্গ অন্যের দেহে দিব্যি আরো অনেকগুলো বছর বেচে থাকছে - এ যেন ডাবল জীবন । এ ব্যাপারে বিজ্ঞানের অগ্রযাত্রা শেষ হয়ে যায়নি - চালিয়ে যাচ্ছে নিরলস ভাবে আরো সফলতার গবেষনা। হচ্ছে নিত্য সফল।

এখন আসা যাক কোন অঙ্গে আমাদের ধারন করা হয় চিন্তা, বিবেক, বুদ্ধি , ভাল লাগা না লাগার অনুভুতি। হ্যা অবশ্যই তা হচ্ছে আমাদের ''মস্তিস্ক।'' মস্তিস্কই ধারন করে আমাদের সকল চিন্তা চেতনা, আপন জনকে চেনার মত ক্ষমতা। অতীতের স্মৃতি ধারন করা হয় আমাদের এ মস্তিস্কেই। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, ভাল ,মন্দ ইত্যাদি সবই কপি হয়ে থাকে এ অংশে। সুতরাং বেশী দুরে নয় - যেদিন সম্ভব হবে ''ব্রেইন ট্রান্সফার''। এক দেহ থেকে আরেক দেহে মৃত্যুকালীন সময়ে চলে যাবে সে মস্তিষ্ক। আরেক জীবন বেচে থাকবে। এভাবে হয়ত আবার এবং আবার এবং আবার- চলতেই থাকবে । আপনিও বাচতেই থাকবেন। হয়ত শত শত বছর। সকল স্মৃতি নিয়ে - হারানোর অতৃপ্তি নিয়ে নয় - পাওয়ার তৃপ্তি নিয়ে।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৯
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×