-------------------------- (বদরুল আলম )
বন্ধু জানি চলেই যাবে তুমি
তোমায় নিয়ে কাব্য হবে
দুর নীলিমায় প্রাসাদ হবে
পথের বাকে রইব পরে আমি।
বন্ধু আমায় যাবেই তুমি ফেলে
তোমায় নিয়ে স্বপ্ন রচি
চোখের নোনা জলযে মুছি
স্বপ্ন দেখি তবুও দু’চোখ মেলে।
তোমায় রাখি খুব যে যতন করে
বুকের মাঝে আগলে ধরে
জনম জনম আপন করে
স্বপ্ন মাঝেও তোমায় দেখি নয়ন যুগল ভরে।
বন্ধু যদি যেতেই হবে, আসলে কেন কাছে
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
তোমায় নিয়ে কাব্য লেখি
ভয়যে বন্ধু, হারাই যদি পাছে।
ভোরের শিশির বিন্দু হয়ে,হারিয়ে তুমি যাবে
প্রভাত রবি আসবে তবু
আসবে নাতো তুমি কবু
এক জনমে নাহোক আমায় আর জনমে পাবে।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



