somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালির বিবেক কি কোনদিনও জাগ্রত হবে না?

১৮ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে এসেছে বর্তমান সরকার। তারই অংশ হিসেবে নানা প্রকার উন্নয়নমূলক (:P) কর্মসূচি নিয়েছেন, যেমন, ফ্রীল্যান্সারদের ওপর ট্যাক্স বাড়ানো...ইত্যাদি। সম্প্রতি কালে তাঁরা ঘোষণা করে, সাধারণ মানুষের নাগালের মধ্যে DOEL ল্যাপটপ বের করা হবে। কিন্তু, সমস্যা দেখা দিল এর অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার নিয়ে।

আপনারা অভ্রনীল, শামীম ভাই ইত্যাদি ব্লগারদের কল্যাণে হয়ত ওপেনসোর্স সফটওয়্যার এবং লিনাক্স নিয়ে অন্তত কিছু জানেন। মালয়েশিয়া থেকে আসা ইঞ্জিনিয়ারিং টিম প্রস্তাব করেন যে, আমাদের দেশে অর্থনৈতিক প্রেক্ষাপটে উবুন্টু লিনাক্সের মত ওপেনসোর্স অপারেটিং সিস্টেম সবচেয়ে বেশি উপযুক্ত। কম হার্ডওয়্যার রিকোয়্যারমেন্ট, বিনামূল্যে প্রাপ্তি এবং এদেশে অনেক ব্যবহারকারী থাকায় সাপোর্ট সহজে পাওয়া যায়। কিন্তু, একজন অভিজ্ঞ সরকারী সরকারী কর্মকতা বলেন, "উবানটোর মত ফ্রী সফটওয়্যার দিলে ল্যাপটপের মান নিয়ে প্রশ্ন আসতে পারে"।

এখানে আমার প্রশ্ন হল, উক্ত সরকারী কর্মকর্তার কি ওপেনসোর্স সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রয়েছে? প্রিয় পাঠক, এই সুযোগে বলে রাখি যে, সামহোয়্যারইন ব্লগ কিন্তু Drupal নামের একটি সফটওয়্যার ব্যবহার করে, যা কিন্তু উবুন্টু লিনাক্সের মতই ফ্রী এবং ওপেনসোর্স। আপনার কি সামুকে কম মানসম্পন্ন মনে হয়েছে? আমি মানছি যে, সামুর ডেভেলপার টিম Drupal কে অনেক ঘষামাজা করে সামু তৈরী করেছেন। আমাদের দেশের সরকার কি সামান্য ঘষামাজা করেও উবুন্টু ব্যবহার করতে পারতো না?

এই পোস্টের আসল খবর হল যে, বাংলাদেশ সরকারের মাননীয় যোগাযোগ মন্ত্রী সোজাসুজি বিল গেটসের কাছে চিঠি লিখেছেন DOEL কম্পিউটারের জন্য উইন্ডোজ ভিক্ষা চেয়ে। আমার ভাষায় উত্তেজিত হবেন না। বিনামূল্যে উইন্ডোজ চাওয়া আর রাস্তায় বিনা পরিশ্রমে ভিক্ষা চাওয়ার মধ্যে কোন পার্থক্য নেই। ডিজিটাল বাংলাদেশের ভিত যে ল্যাপটপ দিয়ে গড়া হবে, তা তৈরিতেই যদি আমরা ভিক্ষা পাওয়া সফটওয়্যার ব্যবহার করি, আমরা মাথা উঁচু করব কীভাবে?

যদি বাংলাদেশ ভিক্ষা নিয়ে আসেও, উইন্ডোজ এক্সপির সকল প্রকার সাপোর্ট ২০১৪ সালে বন্ধ হয়ে যাবে। তাছাড়া সকলে উইন্ডোজ ৭ ব্যবহারে বেশি আগ্রহী হওয়ায় ল্যাপটপ কিনে আনা মাত্র উইন্ডোজ এক্সপি ফেলে দিয়ে ৭ ইন্সটল করে নিবে। তাহলে, শুধু শুধু গোটা বিশ্বের সামনে এভাবে নিজেদের ছোট করার অর্থটা কি? ওনারা যদি উবুন্টুও দিয়ে দিতেন, যা ভালো না লাগত, ফেলে দিয়ে উইন্ডোজ ইন্সটল করে নিত, ব্যক্তিগত ব্যাপার।

বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রী কম খাওয়া, টয়লেটের সংখ্যা কমিয়ে খাদ্যের দাম কমানোর মত কিছু কৌতুক শেয়ার করে আমাদের হাজারো দুঃখ কষ্টের মধ্যেও একটু হাসার সুযোগ করে দেন। আমার মনে হয়, উক্ত সরকারী কর্মকর্তার বক্তব্য সেরকমই একটা কিছু।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×