সপ্নবাজ
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বপ্নের মাঝে লুকোচুড়ি
স্বপ্নের মাঝেই উড়াই ঘুড়ি।
ঘুমের ভেতর ঘুমিয়ে পড়ি
সুখগুলোকে জড়িয়ে ধরি॥
স্বপ্ন দেখে মন দু'চোখ বোঁজে
স্বপ্নের মাঝেই তোমায় খোঁজে।
স্বপ্নপুরীর মেঘের ভাঁজে
সকাল-দুপুর কিংবা সাঁঝে॥
স্বপ্নের মাঝে তোমায় চাওয়া
স্বপ্নের মাঝেই তোমায় পাওয়া।
তোমায় নিয়ে হারিয়ে যাওয়া
আমার করে সাজিয়ে দেওয়া॥
স্বপ্নের মাঝে কথা বলা
স্বপ্ন নিয়েই একলা চলা।
দূর আকাশে তারার মেলা
জ্যোৎস্না মাখা মেঘের ভেলা॥
বুকে বাজে দুঃখের বাঁশি
চোখের জলে তারার হাসি।
তবু স্বপ্ন দেখতেই ভালবাসি
স্বপ্নের মাঝেই ফিরে আসি॥
আজ স্বপ্নগুলো দিশেহারা
দুঃস্বপ্ন নিয়েই জীবন গড়া।
বাস্তবতাও দিচ্ছে তাড়া
তবু স্বপ্ন দেখেই জীবন সারা॥
Download PDF
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখানে ঘুমিয়ে আছে কে?
আমি তো দেখছি সবাই জেগে
চাঁদ সূর্য হতে শুরু করে এ্যমাজন বনের অদ্ভুত প্রজাপতিটিও
ভিনগ্রহের শত বছর আয়ুর বাসিন্দারা
প্রতিটি ধূলিকণা এমনকি অদৃশ্য পবনও
গভীর সায়রের মৎস্যকন্যা হতে শুরু করে বিস্তৃত...
...বাকিটুকু পড়ুন
আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-
...
...বাকিটুকু পড়ুনসরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন
পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।
আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮

ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের...
...বাকিটুকু পড়ুন