প্রতিজ্ঞা
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আর কখনো চাইবো না
তোমার হাতে রাখতে হাত ।
তোমার কাঁধে মাথা রেখে
কাটুক আমার জ্যোত্স্না রাত ।
আর কখনো চাইবো না
তোমার চোখে রাখতে চোখ ।
তোমার চোখের মায়ার টানে
আমার দুঃখের মরন হোক ।
আর কখনো চাইবো না
তোমার সাথে দেখা হোক ।
তোমার সাথে হেসে খেলে
সময় গুলো রঙ্গিন হোক ।
আর কখনো চাইবো না
তোমার ঠোঁটে রাখতে ঠোঁট ।
আমার চুমোয় সিক্ত করতে
তোমার ঐ রাঙ্গা ঠোঁট ।
আর কখনো চাইবো না
তোমার সাথে হোক মিলন ।
মিল না হলেও বাসবো ভাল
তোমায় আমি সারা জীবন ।
চাইবো শুধু সুখে থাকুক
আমার প্রিয় জন ।
স্বর্গবাসী সুখের হাসি
ভরুক তোমার মন ।
আমার চোখের স্বপ্নগুলি
তোমার চোখে জ্বলুক ।
আমার মনের কথা গুলি
তোমার ঠোঁটই বলুক ।
অনেক দূরে থাকবো যখন
যেথায় যায়না যাওয়া ।
আপন গালে খুঁজবে তখন
আমার ঠোঁটের ছোঁয়া ।
তবুও.....
না চাওয়া সব ইচ্ছেগুলো
অবুঝ এ মন পেতে চায় ।
হয়তো সেটা বাস্তবে নয়
আমার কল্পনায় ।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন