আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ভরতি হলাম ২০০৯ সালে স্প্রিং সেমিস্টার এ। হল এ উঠলাম তখন। সেদিন ছিল শুক্রবার। বিকাল ৫-৩০ এর দিকে বৃষ্টি মাথায় নিয়ে হল এ উঠলাম। আমার রুম নং ৪২১। আমি জানতাম না ওই টা ছিল হল এর বিশেষ রুম। তো রুমে বিছানা পত্র রাখার আগেই খেলাম একটা "রাম ঝারি"। ওই সময় কারেন্ট ছিল না। আর ওই রুমের পাশের রুম এ আউট গোইং ব্যাচের বড় ভাই রা ছিল। আমি তাদের সালাম না দেয়া তে ঝারি টা খেয়েছিলাম। আসলে অন্ধকারে তাদের কাউকে দেখি নাই। তারপর শুরু হল আমার "হল জীবন"। প্রথম সেমিস্টার এ খুব ভয়ে ভয়ে ছিলাম। এই না কোন বড় ভাইয়ের সামনে পড়ি আর "র্যাগ" খাই। আমার ওই রুম এ প্রায় বৃহস্পতি রাতে নতুন ছাত্র দের র্যাগ হত। আমি প্রহর গুনতাম কখন আমার ডাক পরে। আমি বেচে গেছি যে প্রথম সেমিস্টার এ আমার ডাক পরে নাই। কারন ওই সময় ডাক পরলে বাপ্পী ভাইয়ের হাতে পরতে হত। আর বাপ্পী ভাই ছিল র্যাগ মাস্টার। প্রথম সেমিস্টার এর পুরা টা সময় সালাম দিতে দিতে হাত ব্যাথা হয়ে যেত। সিড়ি দিয়ে উঠতে সালাম, নামতে সালাম। পেপার পড়ার রুম এ বসে আছি, আসল বড় ভাই। উঠে যাও। ভাই বসবেন। অগত্যা শচীন এর খবর না পড়েই উঠ। ভাইকে একটা খান্দানী সালাম দাও। মাথা নিচু করে চল। মাথা উচু তো এই "পোলা" বেয়াদপ। ডাক। বুঝাও হল এর নিয়ম কানুন। নসিহত কর ভদ্র থাকার আর বড় ভাইদের মন যোগীয়ে চলার উপকারিতা(এখন অবশ্য আর ঐ নিয়ম এর এত কড়াকড়ি নেই)। ২য় সেমিস্টার এ আমার পরিচিতি পরব হয়ে গেল। আমি হয়ে গেলাম "ফ্রী"। ....................................চলবে.....
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।