somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লাক ফরেস্ট!

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লাক ফরেস্ট জার্মানীতে অবস্থিত। ব্ল্যাক ফরেস্ট ভ্রমণের জন্য এক অসাধারণ জায়গা৷ মাঝারি পাহাড়, চমৎকার খাবার, বন্ধুত্বপূর্ণ পরিবেশের পাশাপাশি সেখানে রয়েছে পর্যটকদের জন্য নানা আয়োজন৷ আসুন এই কালো জঙ্গল সম্পর্কিত কিছু তথ্য জানা যাক।

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে রোমানরা নাম দিয়েছিল ব্ল্যাক ফরেস্ট, কেননা সে অঞ্চল একসময় ছিল অন্ধকারাচ্ছন্ন এবং অভেদ্য৷ সময়ের সঙ্গে সঙ্গে সেখানকার জঙ্গল হালকা হয়ে গেছে৷ এখন সেখানকার উপত্যকায় গরু চরে৷ তবে কিছু অংশে প্রকৃতিকে রেখে দেয়া হয়েছে তার মতো করে৷



ব্ল্যাক ফরেস্টের মানুষ টেকসই পর্যটনে বিশ্বাসী৷ তাই সেখানে পর্যটকদের ভ্রমণের মাধ্যম হিসেবে রয়েছে পরিবেশবান্ধব বিভিন্ন ব্যবস্থা৷ ‘হাই ব্ল্যাক ফরেস্ট’ কার্ডধারীরা বিনা খরচায় বাস এবং ট্রেনে চড়তে পারেন, এমনকি ইলেক্ট্রিক কারও চালাতে পারেন৷ রয়েছে ই-বাইকের ব্যবস্থা৷ আর হাঁটতে চাইলেতো কথাই নেই৷



এই তথ্যটি অমুসলিমদের জন্য। ব্ল্যাক ফরেস্টে নাস্তার জন্য পাওয়া যায় বিশেষভাবে প্রক্রিয়াজাত করা হ্যাম বা শুকরের মাংস৷



ব্ল্যাক ফরেস্টে এরকম খামারবাড়ির দেখা মিলবে৷ কাঠা আর খড় দিয়ে তৈরি এসব বাড়ি গ্রীষ্মে যেমন ছায়া দেয়, তেমনি শীতকালের কনকনে ঠান্ডা বাতাস থেকে দেয় মুক্তি৷



কুকু ক্লক ঠিক কার আবিষ্কার তা নিয়ে বিতর্ক থাকলেও, এখন ব্ল্যাক ফরেস্টের সঙ্গে এই ঘড়ির নাম বিশেষভাবে জুড়ে গেছে৷ তাই ব্ল্যাক ফরেস্টে গেলে এমন ঘড়ি একটি কিনতে ভুলবেন না৷



ব্ল্যাক ফরেস্টের প্রবেশপথ হিসেবে বিবেচিত বাডেন-বাডেন শহর ‘স্পা’-এ জন্য বিশেষ প্রসিদ্ধ৷ পর্যটকদের জন্য শহরটিতে রয়েছে মিউজিয়াম, অপেরাসহ নানা আয়োজন৷



ফ্রাইবুর্গ শহরটি বছরে সতের’শ ঘণ্টার বেশি সুর্যের আলো পায়৷ জার্মানিতে এটা সবচেয়ে বেশি৷ বিশ্বের প্রথম ‘সোলার বিশ্ববিদ্যালয়ের’ অবস্থানও ফ্রাইবুর্গে৷ আর শুধুমাত্র জার্মানি নয়, গোটা বিশ্বের মধ্যে ফ্রাইবুর্গ হচ্ছে অন্যতম সবুজ শহর৷



ভ্রমনের আগ্রহ এবং সামর্থ্য একটি পরিপুরক ব্যাপার। দেখা যায় যার সামর্থ আছে তার আগ্রহ নেই আর যার আগ্রহ আছে তার সামর্থ নেই। যাদের এই দুটো ওভারকাম করার ক্ষমতা আছে তাদের আজই বেরিয়ে পড়া উচিত এমন নয়নাভিরাম সৌন্দযয্যের মাঝে সাঁতার কেটে আসতে। মোবাইল কিংবা ল্যাপটপের মনিটরে দেখা আর নিজ অভিজ্ঞতাকে সমৃদ্ধ করা সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়।

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×