somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধাক্কা এবং ক্রাশ (প্রথম পর্ব)

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-'তাড়াতাড়ি রিকশা চালাও ভাই । ইফতারের সময় হয়ে যাচ্ছে তো '।
-'জি আপা, চালাইতাছি ' ।

রিকশাওয়ালা ড্রাইভার এখন প্রায় উড়ালপঙ্খী র মতো রিকশা চালাচ্ছে । এতক্ষন যেভাবে চালাচ্ছিলো তাতে সিনথিয়া আজকে উত্তরা পৌঁছুতে পারত না । এখন মনে হচ্ছে পারবে !
-আপা, আপনি জানি কই যাইবেন ??
-উত্তরা যাব । তাড়াতাড়ি....

কথা শেষ করার আগেই আরেকটা রিকশা এসে ধাক্কা দিলো সিনথিয়া দের রিকশায় । হাত থেকে মোবাইল আর ভ্যানিটি ব্যাগ টা পড়ে গেলো মাটিতে । সিনথিয়ার মাথার পেছনে একটু লেগেছে । সে মাথায় হাত বুলাতে বুলাতে রিকশা থেকে নেমে ব্যাগ আর মোবাইল খুজতে লাগলো ।
অন্য রিকশাটার প্যাসেঞ্জার শামীমের ও হাত থেকে মোবাইল পড়ে গেলো । সে ও মোবাইল খুজতে ব্যাস্ত ।
এদিকে দুই রিকশাওয়ালা ঝগড়ায় নেমেছে । তারা এমন ভাবে ঝগড়া করছে যেনো মনে হচ্ছে রিকশা নয় দুটো এরোপ্লেন ক্রাশ করেছে ! কিছুক্ষনের মধ্যেই টিভিতে নিউজ আসবে !
" দুজন যাত্রীবাহি (!) দুটো প্লেন এর মধ্যে সংঘটিত ধাক্কায় কেউই আহত হোন নি ! শুধুমাত্র দুটো মোবাইল আর কিছু খুচরা টাকাবাহি একটি ব্যাগ পড়ে গিয়েছে ! এতে মহিলা প্যাসেঞ্জার এর মাথায় হালকা একটু চোট লেগে থাকলেও ঈশ্বর এর অশেষ করুণায় উনি এখন সুস্থ আছেন ! "

সিনথিয়া আবারো রিকশা ওয়ালার কাছে জানতে চাইল যে আজকে ও ওর ফুপির বাসায় ফিরে ইফতার করতে পারবে কি না !
রিকশাওয়ালা তার প্রতিপক্ষকে ইংরেজিতে কিছু গালমন্দ করতে করতে সামনে এগুচ্ছে!
কাকতালীয় ভাবে সিনথিয়া আর শামীম একই সময়ে রিকশার পেছনের হুড তুলে পেছনে তাকালো । এবং দুর থেকে একজন আরেকজন কে প্রত্যক্ষ করলো !




সিনথিয়ার বাসা গাজীপুর । সে তার ফুপির বাসা উত্তরায় থাকে । সে উত্তরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে । এখন রোজার মাস বলে ক্লাশ বিকেলে হয় । কয়েকটা ক্লাশ করে তাকে তাড়াহুড়ো করে বাসায় ফিরতে হয় । তার উপর আজকে আবার একটা রিকশার সাথে ধাক্কা! উফফ...এরা ঠিকমতো রিকশাও চালাতে পারে না ।
এসব ভাবতে ভাবতে ইফতার করছিলো সিনথিয়া । হঠাৎ তার মোবাইল বেজে উঠলো । কিন্তু তার রিংটোন তো এটা না । রিংটোন চেঞ্জ করলো কে ।
ফোন ধরতে গিয়ে দেখে সম্পুর্ণ অপরিচিত একটা মোবাইল তার টেবিলে বাজছে । না হয়তো এটা তার নয় । কিন্তু সারাটা বাসা খুজেও নিজের মোবাইল টা পেলো না সিনথিয়া । হঠাৎ রাতে ঘুমানোর পর মনে পড়লো যে, রিকশা দুটো যখন ধাক্কা লেগেছিলো তখনই অন্য রিকশার ছেলেটার সাথে হয়তো তার মোবাইল টা পাল্টে গিয়েছে ! আহা, ওই মোবাইলে তার কত দরকারী নাম্বার আর মেসেজ ছিলো !


ঈদের দুই সপ্তাহ আগে এক রাতে সিনথিয়া ফেসবুকে তার বন্ধুদের সাথে মেসেজিং করছিলো । তখন হঠাৎ দেখল অপরিচিত কেউ একজন তাকে মেসেজ পাঠিয়েছে ! মেসেজ টা ছিল এরকম -
'প্লিজ, আমাদের পেজে লাইক দিন । '
সিনথিয়া লাইক দিলো । ছেলেটা সিনথিয়া কে ধন্যবাদ জানালো ।

সিনথিয়ার ফ্রেন্ড সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে । শুধুমাত্র ভালো কিছু পোস্ট দেয় বলেই অনেক কম সময়ে অনেক ফ্রেন্ড হয়েছে । সাধারণত সে অপরিচিত দের এক্সেপ্ট করে না কিন্তু কেউ মেসেজ দিয়ে তারপর রিকুয়েস্ট দিলে সে এক্সেপ্ট করে । ছেলেরা ও সাধারণত তাকে মেসেজ দিয়ে তারপর রিকুয়েস্ট দেয় । কিছুদিন পর একটা ছেলে তাকে ফলো করলো। কিন্তু ৩ দিন হয়ে গেলো ছেলেটা তাকে মেসেজও দেয় না রিকুয়েস্ট ও দেয় না ।
সিনথিয়া ভাবলো "এহহহহ, কে এই ছেলেটা । এত ভাব কেনো ! ফলো করে আছে রিকুয়েস্ট দিচ্ছে না কেনো...!"

সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×