আল্লামা শাহ আহমদ শফীর কাছে প্রশ্ন -
আপনি তো একজন বুজুর্গবান আলেম সর্বজন শ্রদ্ধেয় ।
আপনি দেশের একজন মুরুব্বী ।
এত বড় একজন আলেম হয়ে আপনি কেন হরতালের ডাক দিয়ে দেশের জনগনের হক নষ্ট করছেন ?
হাশরের ময়দানে জনগনের হক নষ্ট করার জন্য আপনাকে আল্লাহতা’লার কাছে জবাবদিহি করতে হবে । তখন আপনি কি করবেন ?
আর আপনার যদি রাজনীতি করার খায়েস থাকে , তা ও আপনাকে বলতে হবে ।
আপনি কি রাজনীতি করতে চান ?
শাহবাগীরা যদি , আপনার মতে, নাস্তিক হয়ে থাকে , তাহলে নাস্তিকদেরকে দ্বীনের দাওয়াত দিন । আপিনি কি নাস্তিকদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন ? না , দেন নি । নবীজির প্রদশিত পথে নাস্তিকদেরকে দ্বীনের দাওয়াত দিন ।
আশা করি আপনার সুমতি হবে ।
আল্লাহ আপনাকে হেফাজত করুন ।
আল্লাহ আপনাকে দ্বীনের কাজ করার তওফিক দান করুন
আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দান করুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





