রেফারি কাকাকে লালকার্ড না দেখালেও পারতেন- শাবনূর
২৫ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাইরের আনন্দটা বেশ সাদামাটা হলেও আমার ভিতরের আনন্দটা বিশাল। বিশ্বকাপ খেলা সেভাবেই উপভোগ করছি। ব্যস্ততার কারণে নিয়মিত এবং সবক’টি খেলা দেখা না হলেও মধ্য রাতের খেলা মাঝে মধ্যে দেখছি। আর সেটা যদি হয় প্রিয় দলের খেলা, তবে তো অবশ্যই। আমার প্রিয় দল ব্রাজিল। তবে আর্জেন্টিনাও ফেলে দেয়ার মতো নয়।
তাদের খেলা আমার বেশ ভাল লাগে। তার চেয়েও ভাল লাগে তাদের কোচকে। মারাদোনাকে আমি বেশ ভালবাসি। বিশেষভাবে খেলা চলাকালীন তার চালচলন এবং বল জালে ঢুকলেই কারও কোলে ওঠে পড়াটা সত্যিই যেন বার বার দেখার মতো। আর প্রিয় দল ব্রাজিল। চারদিকের সবাই- ব্রাজিল.., ব্রাজিল... বলে কেমন উল্লাস করছে। এবারের বিশ্বকাপ খেলায় যখনই ব্রাজিল গোল করছে, তখনই লক্ষ্য করছি- আমার বাসার আশপাশটায় হৈ হৈ চিৎকার। তবে এই প্রিয় দলের প্রিয় খেলোয়াড় কাকার মাঠ ছেড়ে চলে যাওয়ার বিষয়টি আমাকে আহত করেছে। মনের মাঝে একটি প্রশ্ন রয়েছে কাকাকে লালকার্ড না দেখালেও পারতেন রেফারি। যাই হোক, তবু ব্রাজিল জয় করেছে এবারের বিশ্বকাপের হয়ে যাওয়া দুটো খেলা- আর ব্রাজিলই জয় করবে এবারের বিশ্বকাপ। আর এই জয় আমি উপভোগ করবো অস্ট্রেলিয়ায় থেকে। সিডনিতে বোন-ভাইয়ের সঙ্গে বসেই দেখবো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল খেলা। তবে চাইবো, আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল খেলবে ব্রাজিল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুন
সুরা আ’রাফের ৪ নং আয়াতে বলা হয়েছে,”আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন