somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চিকেন ফ্রা০০৭
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

তিশা ফারুকির বিয়ের স্বদেশী কেনাকাটা

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘চন্দ্রবিন্দু’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। একই চ্যানেলে দুপুরে দেখানো হবে টেলিছবি ‘চিরকুট’। এটি লিখেছেন দেওয়ান শামসুর রকিব, পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। দুটিতেই অভিনয় করছেন তিশা। গত সপ্তাহে চ্যানেল আইতে শুরু হলো তিশা অভিনীত ধারাবাহিক নাটক ‘মুকিম ব্রাদার্স’। মুঠোফোনে তিশার সঙ্গে যখন কথা হলো তখন তিনি সিঙ্গাপুর বিমানবন্দরে।

কোথায় যাচ্ছেন?
যুক্তরাষ্ট্রে। সিঙ্গাপুরে কিছুক্ষণের জন্য যাত্রাবিরতি হয়েছে। এই সুযোগে কথা বলতে পারছি। ওখানে ফোবানা সম্মেলনে যোগ দিতে যাচ্ছি। ৭ তারিখ ফিরব।
বিয়ের আগে দেশের বাইরে যাচ্ছেন। বিয়ের কেনাকাটাও সেখান থেকেই করবেন নাকি?
না, না। বিয়ের কেনাকাটা আমরা সবকিছু এ দেশ থেকে করছি। মোস্তফা সরয়ার ফারুকী এবং আমি একবার ভেবেছিলাম কেনাকাটার পুরোটাই বিদেশ থেকে করব। পরে ভাবলাম, এটা আমাদের দেশের মানুষের কাছে একটা খারাপ উদাহরণ হয়ে থাকবে। সবকিছুতেই বিদেশমুখী মনোভাব দেশের জন্য খারাপ। আমাদের পণ্য আমরা গর্বের সঙ্গেই কিনব এবং ব্যবহার করব। তাহলেই কেবল জাতি হিসেবে আমরা দাঁড়াতে পারব। শুধু বিয়েই নয়, আমাদের বাসার জিনিসপত্রের সবই এ দেশ থেকে কেনা হয়েছে। নিজেরাও কিছু নকশা করে এখান থেকে বানিয়েছি। যতটুকু পেরেছি, দেশীয় জিনিস ব্যবহার করেছি।
বিয়ের পোশাক নিয়ে কী ভেবেছেন?
বিয়েতে আমার পোশাকের নকশা করছেন মাহিন খান। ফারুকীর ধারণা, শেরওয়ানিতে তাঁকে নাকি জোকারের মতো লাগবে। তাই সে স্যুট পরতে চাইছে। আমি নিশ্চিত না, স্যুট ওকে জোকার হওয়ার হাত থেকে বাঁচাতে পারবে কি না। ওর আদর্শ পোশাক হলো হাফপ্যান্ট, টি-শার্ট আর গামছা। তবে ওর বিয়ের পোশাক তৈরি করছে ‘ও টু’।
বিয়ের অনুষ্ঠান কেমন হবে?


বাঙালি বিয়েতে খাবার ছাড়া অন্য কিছু থাকে না। আমরা চেষ্টা করছি, অতিথিদের আনন্দ করার কিছু উপলক্ষ তৈরি করে দিতে। কিছু মজার ব্যাপার থাকবে, গান থাকবে। এ ব্যাপারে আমাদের সহযোগিতা করছে গ্রের শাওন ও তাঁর দল।
গত সপ্তাহ থেকে টিভিতে আপনার অভিনীত ‘মুকিম ব্রাদার্স’ ধারাবাহিকটি দেখানো হচ্ছে।
এটা খুবই ভালো একটা ধারাবাহিক। অনেক যত্ন নিয়ে নিপুণ কাজটা করেছেন। আমি নিশ্চিত, এটি দর্শকদের পছন্দের একটা ধারাবাহিক হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

ক্ষতিগ্রস্থ ইসরায়েলি জনপদ!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



সুরা আ’রাফের ৪ নং আয়াতে বলা হয়েছে,”আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×