অঝর প্রহরে
৩০ শে জুলাই, ২০১০ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাদলে মাদল বাজে ছেয়েছে আধাঁর,
ঝর ঝর অবিরাম আষাঢ়ের ক্রন্দন-
সোঁদা মাটি ঘ্রাণ ছোটে নিরব দুপুর,
পাতায় পাতায় তার অঝোর কাঁপন!
সে কাঁপন মৃদুবায় ছুঁয়ে যায় হিয়া-
হেয়ালীতে নেচে ওঠে খেয়ালীর মন,
কি যেন কি খুঁজে ফেরে দৃষ্টি নিথর
প্রকৃতির সাথে তার নিবিড় আলাপন॥
না পাওয়ার ব্যথা কিবা না বলা কথন-
ছেয়ে যায় বেদনায় বিরহীর মন,
ফেলে আসা অতীতের হারানো স্মৃতি,
হৃদয়ের দ্বারে তোলে মৃদু শিহরণ!
হৃদয়ের কোথা যেন এতটুকু ফাঁকা,
ধীরেতে জমাট বাধেঁ বেদনার নীল-
নিঃস্বতা খেলা করে অব্যক্ত ভাষায়
ধীর পায় উড়ে যায় মন গাঙচিল!
অচিন মাঝারে তার ক্ষণ বিহরণ॥
অথবা জীবনপথে শ্রান্ত পথিক
গুণে যায় অবেলায় জীবন হিসেব-
অশরীরি বেশে যেন ডাক দিয়ে যায়
সুকরুণ সুরে ঐ ইহ মায়াদেব।
প্রহরতো ঢের হলো আরো কতদূর?
পেরেছে কি শুধিতে সে প্রকৃতির ঋণ?
ভেসে আসে মৃদু ধ্বনি হ্যামিলনী সুর,
বেজে ওঠে ঐ বুঝি ওপারের বীণ।
বরষার ক্ষণগুলো অলস প্রহর
কেটে যায় এভাবেই ভাবুকের মন
গগণে ঘনসে মেঘ বারি ঝরঝর
ভাঙা মন খুঁজে পায় গতিসে আপন।
আমিও দেখেছি রূপ মেঘ বরষার
খোলা জানালার আড়ে নিরবালয়ে,
ঝরেছে অবিরাম মৃদু ঝরঝর
ফিরে গেছে ভেজা কাক আপনালয়ে!
খুঁজেছি আলয় মম নোনা বালু তীরে-
ছুটে চলা বেদুঈন ধূ ধূ প্রান্তরে-
অথবা শঙ্খচিল, ডাহুকের ভীড়ে-
পাইনিকো খুজেঁ তাই
হারিয়ে গিয়েছি ফের ধীরে অতি ধীরে-
একাকী বরষার অঝর প্রহরে॥
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন