মেধাতালিকা তৈরিতে অপেক্ষাকৃত কম মেধাবীকে তার চেয়ে বেশি মেধাবী থেকে অগ্রাধিকার দিয়ে ন্যায়সঙ্গত ভাবে জনসম্মুখে যে অন্যায় করা হয় তাকেই আমরা “কোটা” নামে জানি। তবে আমদের এই উন্নয়নশীল দেশে বিভিন্ন মেধা যাচাইয়ের ক্ষেত্রে কোটা’র প্রয়োগ কিন্তু বেশ সমাদৃত। বিশেষকরে বিসিএস পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে এই কোটা’র দোহাই দিয়ে প্রকৃত মেধাবীদেরকে যথেষ্টভাবে অবমূল্যায়নই করা হচ্ছে। এখন কথা হচ্ছে যাদের (নারী, মুক্তিযোদ্ধা, উপজাতি ইত্যাদি) কোটা ভিত্তিতে সুবিধা দেওয়া হচ্ছে তারা তো অবশ্যই বিশেষ সুবিধার দাবিদার। হ্যাঁ, সেজন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে ইত্যাদি বিভিন্নভাবে সহযোগিতা ও সম্মানিত করা যেতে পারে তবে তাদের সুবিধা প্রদানের নামে প্রকৃত মেধাকে অবমূল্যায়ন করার অধিকার প্রশাসনের নেই। তবুও যারা সবসময় “কোটা চাই”, “কোটা বাড়ানো হোক”, “ক্ষমতায় এলে কোটা বাড়ানো হবে”, “আমরা এত গুন কোটা বাড়িয়েছি” ইত্যাদি ইত্যাদি বলে চেচামেচি করেন তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করব ক্ষমতা থাকলে যেন তারা উত্তর দেয়।
“১৯৭১ সাল। ৭ বছরের একটা শিশু, ঘরে ৫৫ বছর বয়সের চলাচলে অক্ষম অসুস্থ বাবা। ২০১৩ সালে ঐ শিশুটিই ৪৯ বছরের এক পিতা এবং তার ২৬ বছর বয়স্ক সন্তান এবারের বিসিএস পরীক্ষায় যা নম্বর পেয়েছে তাতে শূন্য আসনের হিসেবে মেধাতালিকায় তার শেষ অবস্থানটি পাওয়ার কথা। কিন্তু তার থেকে অনেক নাম্বার কম পাওয়া এক প্রার্থীর কাছে মুক্তিযোদ্ধা কোটার জন্য ছেলেটিকে সেই অবস্থানটি হারাতে হল। এখন ২০১৩ সালের এই ছেলেটি ১৯৭১ সালে যার জন্মই হয়নি, যার পিতা ১৯৭১ সালে ছিল মাত্র ৭ বছরের শিশু, দাদা ছিল চলাচলে অক্ষম, সেই ছেলেটি উপযুক্ত মেধা থাকা সত্তেও শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার জন্য কেন ক্ষতিগ্রস্ত হবে? কেন?? কেন??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




