"নেতা হও হুশিয়ার "
১৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নেতা তুমি আজ ক্ষমতায়
বসে আরাম কেদারায়,
আপন মনে ভাবছো বসে
আছো ভীষণ উচ্চতায়।
সুতা কাটা ঘুড়ির মতই
ভাসছো ক্ষণিক শুন্যতায়।
সত্যটাকে আঁছড়ে ফেলে
শক্তি খোজ ভিন্নতায় ।
কতই এমন স্বেচ্ছাচারী
দিন শেষে সব অন্যোপায়।
ভাবখানা যে এমন তোমার,
নয়তো গদি তাসের ঘর ।
সারা জীবন থাকবে সেথায়
সাজিয়ে আপন ফুল বাসর !!
তাই যা খুশি তাই করছো বসে
ঐ না ক্ষণিক গদির পর !!
গদির মোহে অন্ধ তুমি
ইতিহাসের নেই খবর !!!
কতেক সালাম-প্রণাম পেয়েই
ভাবছো তোমার খুব কদর !!!
আসলে এ সবই মেকি !
গদির তরেই সব আদর !!!
গদি গেলেই কাছের সবার
দেখবে তখন ভিন্ন স্বর !
বুঝে-শুনে উঠাও কদম
কখন আবার আসবে ঝড় !!!
আপন যারা পর হবে সব
দেখবে কেবল শুন্য ঘর !
আমজনতা চুপটি করে
কষছে তোমার গাছ-পাথর!!
সুযোগ পেলেই চাইবে জবাব
গুড়িয়ে দিবে সব ফাঁপড় !!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন