"""জীবন নদী """"""
সময়ের কাটা মেপে,ঘটছে ঘটনা যত
নানা কর্মের বেড়াজালে, যায় দিন শতশত
কিছুক্ষন স্মরনীয়, কিছু তার আশাহত।
উল্লাসে ঘেরাকিছু,বিরহের কিছু ক্ষত।
হারানোর শোক নিয়ে আঁখে জল অবিরত।
কিছুক্ষন বরনীয়,অগ্রে যাবার ব্রত
বিজয়ের ক্ষনে গড়া, কিছু শির উন্নত।
সততায় গড়া শির, কখনো হয়নি নত।
রঙিন স্বপ্ন শেষে ধুসর ভাবনা কত
তবুও চলছে জীবন, বহতা নদীর মত !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



