""কেউ রাখেনি খোঁজ ""
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ কোটি কোটি বাংলাভাষী
নিচ্ছে কি কেউ খোজ ?
ভাষার শহীদ পরিবারের
কাটছে কেমন রোজ!
একুশ এলেই শহীদ মিনার
পাচ্ছে ফুলেল সাজ,
কিন্তু যাদের জন্য একুশ,
পায়না তারা তাজ ।
মায়ের ভাষায় বলতে কথা,
জীবন দিলো যারা।
একুশ এলেও তাদের ঘরে,
পড়ে না তার সাড়া ।
সালামের পিতা কেন রে আবার
আজকে দিশাহারা ?
অভাব কেন বারবার তার
পিছুটায় করে তাড়া ।
বরকতের ওই বোনটি কেন
কেঁদে -কুটে সারা ?
অন্নাভাবে ছেলেটা তার
যায় রে বুঝি মারা !
শফিউরের মা আজও কেন
ঘুরছে দ্বারে দ্বারে ?
এই দায় কেন আমজনতা
নেয়নি তুলে ঘারে ?
তার ছেলে কি দেয়নি জীবন
বাংলা ভাষার তরে ?
জব্বারেরা পায়না কেন
বুকে আবার বল?
দেশের জন্য জীবন দিতে
চলতে দলে দল !
রফিক কেন অন্যলোকে
কেঁদে ভাসায় বুক?
ভাষার জন্য জীবন দিয়েও
গুছলো না তার শোক !
স্মতির মিনারে ফুল ছিটাতেই
কোটি টাকার খাত !!
যুদ্ধাহত মুক্তি সেনার
নাই রে ঘরে ভাত !!
সন্তান তার অনাহারে
প্রায়ই কাটায় রাত!
অমর একুশ! অমর একুশ!
উঠছে কলরব!!
ভাষার শহীদ পরিবার তাই
আজও নয় সরব।
নয়টা মাসের লড়াই শেষে
পেলাম স্বাধীন দেশ !
তবু মোদের দু:খ -যাতনার
এলো না তো শেষ !!
এই বুঝিরে স্বাধীনতা ,
হায়রে বাংলাদেশ।!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন