somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুকুরের কামড়ে রক্তাক্ত হলেন জেনারেল মইন উ আহমেদ

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুকুরের কামড়ে রক্তাক্ত হলেন জেনারেল মইন উ আহমেদ
স্টাফ রিপোর্টার
« আগের সংবাদ
216
পরের সংবাদ»

বাংলাদেশের অসাংবিধানিক ওয়ান-ইলেভেনের জরুরি সরকারের খলনায়ক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদ নিউইয়র্কে কুকুরের আক্রমণের শিকার হয়েছেন। কুকুরের আক্রমণে তিনি মাটিতে পড়ে গেলে তার নাক দিয়ে রক্তক্ষরণ হয়।
অনলাইন নিউজ পোর্টাল ‘ডিনিউজবিডি ডট কম’ গতকাল এ খবর দিয়েছে। সংক্ষিপ্তাকারে সংবাদটি প্রকাশ করা হলো :
জেনারেল (অব.) মইন উ আহমেদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুকুরের আক্রমণের শিকার হয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, নিউইয়র্কে জেনারেল মইন তার পাশের বাড়ির মালিকের কুকুরের দ্বারা আক্রমণের শিকার হন। তিনি বাসার বাইরে দাঁড়িয়ে ছিলেন। এই সময় কুকুর তার ওপর আক্রমণ চালায়। কুকুরের আক্রমণে তিনি মাটিতে পড়ে গেলে তার নাক দিয়ে রক্তক্ষরণ হয়। তবে পরে তাকে আর হাসপাতালে নেয়ার দরকার হয়নি। তার মামী শাশুড়ি সিস্টারই (নার্স) তাকে প্রাথমিক চিকিত্সা দেন। পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। আক্রমণের শিকার হওয়ার পর সবাই ভয় পেয়ে যান, কিন্তু প্রাথমিক চিকিত্সা শেষে সুস্থ হয়ে ওঠার পর তাকে বিশ্রামে রাখা হয়।
এদিকে কুকুরের আক্রমণে আহত হলেও তার শরীরের অন্যসব রোগের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠরা। তারা জানান, দীর্ঘ চিকিত্সার পর তিনি সুস্থ হয়ে উঠতে শুরু করেছেন। এখন তার শরীরের উন্নতি হওয়া ছাড়াও তার ওজনও কিছুটা বাড়ছে। তবে চিকিত্সকরা জানিয়ে দিয়েছেন তিনি যতদিন বেঁচে থাকবেন, তাকে কেমো নিয়েই বেঁচে থাকতে হবে। তাকে প্রতি মাসে একটি করে কেমো নিতে হচ্ছে।
তবে তিনি অর্থ সঙ্কটে রয়েছেন। আর এই অর্থ সঙ্কটের কারণেই তাকে নিউইয়র্কেই থাকতে হচ্ছে। কারণ এখানে চিকিত্সা খরচে তিনি কিছুটা ছাড়ও পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য কোনো রাষ্ট্রে থাকলে এটা পাওয়া সম্ভব নয় বলেও তিনি অনেক কষ্ট করেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে তার মামী শাশুড়ির বাড়িতে থাকছেন। তিনি যে ঘরে থাকেন সেখানে আলো-বাতাসের ব্যবস্থাও নেই। যখন তিনি অস্থির হয়ে ওঠেন, তখন মাঝে মাঝে তার ছেলের কাছে ফ্লোরিডায় যান। এরপর আবার চলে আসেন। কারণ তাকে কেমো নিতে হচ্ছে।
তার পরিবারের সূত্র জানায়, এখন তিনি যে বাসায় থাকছেন সেটি ছোট। এক সময়ের জেনারেল মইন অনেক বড় বাসায় থাকতেই অভ্যস্ত। মাঝে মাঝেই তিনি রাতের বেলা বাসায় ঢুকতে গিয়ে সিঁড়ি থেকেও পড়ে গেছেন। সিঁড়ি থেকে পড়ার কারণে অসুস্থ হয়ে চিকিত্সা নেন। এতে তার শরীরেরও ক্ষতি হয়েছে।
এদিকে মে মাসে নানা হয়েছেন জেনারেল (অব.) মইন। তার মেয়ে সাবরিনা বিয়ের আট বছর পর সন্তানের মা হয়েছেন। এদিকে জেনারেল মইনের ছেলে ফ্লোরিডায় আছেন। সেখানে তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। তবে পাস করার পর এখনও ভালো চাকরি পাননি। এই কারণে অড জব করছেন।
উল্লেখ্য, জেনারেল মইন উ আহমেদ ২০১১ সালের ৫ অক্টোবর বিদেশ যান। বিদেশে যাওয়ার পর তিনি প্রথমে ফ্লোরিডায় যান। সেখানে ছেলের কনভোকেশন অনুষ্ঠানেও যোগ দেন। পরে সেখানে অবস্থানকালে হঠাত্ করেই অসুস্থ হন। তার শরীরে ক্যান্সার রোগ ধরা পড়ে।
এক সময়ে যে জেনারেল মইনের নাম অনেকের কাছেই আতঙ্ক ছিল, এখন তিনি নিজেই প্রতিনিয়ত অসুস্থতার সঙ্গে লড়াই করছেন।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×