ভোলার লালমোহনের ফাতেমাবাদ বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ২২জন আহত হয়েছে।
রোববার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১০ জনকে লালমোহন ও দুইজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলো-বাবুল (৪৫), ছানা উল্ল্যাহ (৪৩), ইয়ানুর (২৫), জামাল (২৬), সবুজ (২৮), আ. হাই (৩৫), মহিউদ্দিন (৩৪), রুবেল (২০), আউয়ুব (৩০), মনির (২২), মোসলেউদ্দিন (৩২) ও আলম (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফ চাল বিতরণের তালিকা নিয়ে আওয়ামী লীগের স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যন আবুল কাসেম ও মেম্বার আব্দুল গ্রুপ পৃথকভাবে অবস্থান নেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে রোববার দুপুরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২২জন আহত হয়। খবর পেয়ে লালমোহন থানা ও স্থানীয় পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভোলার সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মাহাফুজুর রহমান জানান, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। তবে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় যে কোনো মুহূর্তে ফের সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ই-নিউজ/প্রতি/ইসি ০৫.১০ঘ.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




