somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতির জাবর কাটা সময়

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টির নূড়ী,

আমরা কী তবে বুড়ো হয়ে গেলাম?
মানুষ নাকি যখন বুড়ো হয়ে যায় তখন শুধু স্মৃতির জাবর কেটে সময় পার করে। আমাদের অবসর গুলো এখন শুধু শৈশব, কৈশরের দুরন্ত স্মৃতির দখলে।

আমরা শৈশব কৈশরে একসাথে দুরন্তপনায় মেতে উঠিনি। কিন্তু একই সময়ে আমাদের বেড়ে ওঠা। একদম ভিন্ন দুটো শহরে বেড়ে উঠলেও কী মিল ছিল আমাদের দিনযাপন গুলোয়। তোর লাজুক কৈশর, আর আমার দুরন্ত কিশোরী-সুলভ এডামটিজিং। জানিস আমি প্রায় যখন তোকে ভাবি , দেখি সাদা শার্ট, নীল হাফ প্যান্ট পড়া লাজুক , কিন্তু চোখে মুখে রাজ্যের সয়তানি জড়ানো এক কিশোর। যে মেয়েদের কে জমের মতন ভয় পায়। গাধা গরু কেন যে এত ভয় পেতি !

শোন এবার দেখা হলে আমাকে কিন্তু হাওয়াই মিঠাই, শোনপাপড়ি, কাঠি লজেন্স, নারকেলের বরফ, চালতার আচার, লাটিম, মার্বেল, ঘুড়ী, কিনে দিতে হবে। শৈশবে কৈশরে যা যা কিনে দিতে পারতিস তার
সবকিছুই আমার চাইই চাই।

তুই প্রথম আমাকে মৃত্যুকে সহজ ভাবে বুঝিয়েছিস। এত সহজ করে এত কঠিন একটা বিষয় আমাকে কেউ কখনো বোঝাতে পারেনি। জানিস এখন আমি আর মৃত্যু ভয়ে ভীত নই।

তুইই প্রথম আমাকে অভিমানের সংজ্ঞা শিখিয়েছিস , অথচ আমি এই এত বড় জীবনে কারো উপর অভিমান করিনি। এত মিষ্টি একটা বিষয় আমার জীবনে ঘটেনি।
হয়ত এ আমার দুর্ভাগ্যই।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৯
২১টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“মনে রাখিস”: খুন হওয়া পরিবারগুলির মুখে কয়েক লক্ষ টাকা গুঁজে দেওয়ার জন্য রাষ্ট্র নয়

লিখেছেন শরৎ চৌধুরী, ২৬ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৮

এ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মা'কে লেখা প্রীতিলতার শেষ চিঠি

লিখেছেন ইসিয়াক, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৯




আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব  না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা! 

আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

×