somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টকার্ড:১

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোতান পাখু,

যখন তোকে লিখছি তখন বাহিরে তিব্র রোদের নিঃস্তব্ধ দুপুর। চারি দিকে কোন শব্দ নেই, শুধু সিলিং ফ্যানের বাতাসের ক্রমাগত শো শো আওয়াজ আর বাথরুমের বলতিতে জল পতনের টুপটাপ শব্দ। এমন দুপুরে বুকের ভেতরটা ভীষণ শূন্য লাগে।

তোকে লিখব বলে প্রতিদিন কত কথাই যে গুছিয়ে রাখি, অথচ কথা গুলোকে আর তোর কাছে পৌঁছে দেয়া হয় না শেষ পর্যন্ত।

জানিস আমার ভীষণ আদরের বেড়ালটা হঠাত্‍ করেই একদিন হারিয়ে গেল। আমি দিনের পর দিন তার ফিরে আসার অপেক্ষায় থেকে থেকে একদিন বুঝে গেলাম ও আর ফিরবেনা। তিব্র ভালোবাসা গুলো বুঝি এভাবেই একা করে দিয়ে একদিন হারিয়ে যায় তাই নারে। এই যেমন তুই ও একদিন এমন করেই হারিয়ে গিয়েছিলি।

এবার শীতে সমুদ্রে গিয়েছিলাম কদিনের জন্যে। সমুদ্রের রাশি রাশি লোনা জলের পাশে বসে আমার সমস্ত লোনা জলগুলো সমুদ্রকে দিয়ে এসেছি। জানিস তোতান পাখু এরপর থেকে আমার চোখে আর লোনাজল নেইরে।

আমি এখন খুব ভালো আছি। ইচ্ছে মত হাসি। মন চাইলেই বেরিয়ে পরি উদ্দেশ্যহীন গন্তব্যে। ক্লান্ত হলে ফিরে আসি নীড়ে।

তোকে জানান হয়নি এবার টবে লাউ গাছ বুনেছি। গাছ গুলো ভিষণ স্বাস্হ্যবান বাচ্চাদের মত হেলে দুলে বেড়ে উঠছে। এখনো মাচা দেইনি তবে দু একদিনের মধ্যেই হয়ত গাছ গুলোর মাচা লাগবে। এবার আমার গোলাপ গাছে অনেকগুলো গোলাপ ফুটেছিল। ভাবছি সামনের বরষায় একটা মাধবীলতা বুনে দেব।

আজ সকালে ঘুম ভাঙতেই ইচ্ছে করল প্রতিদিনের রুটিন বাঁধা জীবন থেকে বেরিয়ে সকালটাকে অন্যভাবে যাপন করি। তাই পায়ে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম শহর থেকে অনেক দূরের একটা গ্রামে। ওখান এক কুমোড় বাড়ীতে বসে অনেকটা সময় নিয়ে ওদের মাটির বাসন কোসন বানান দেখলাম। চায়ের তেষ্টা পাওয়াতে গ্রামের এক টং দোকানের বেঞ্চে বসে খোলা আকাশের নিচে কড়া মিস্টি দেয়া চা খেলাম। ভাল চা মানেই বেশী চিনি দেয়া চা। ফিরে আসার সময় রাস্তার দু ধারে অনাদরে অবহেলায় বেড়ে ওঠা বুনো ফুলের ঘ্রাণ নিতে নিতে LOUIS ARMSTRON এর what a wonderful world এর গানটা মনে পড়ে গেল।
আসলে এই পৃথিবীটা অনেক সুন্দর! সুন্দর এই বেঁচে থাকা।
এই যে তোর আমাকে ছেড়ে হারিয়ে যাওয়া, এই যে তোকে ভেবে বিষণ্নতায় ভোগা সব কিছুই সুন্দর। ভাল থাকিস।
ইতি তোর অন্তু
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আমি কিংবদন্তির কথা বলছি".......

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে মে, ২০২৬ সকাল ৭:৫৮

আজ ৩০ মে।
বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর দিন। আজ সেই মহানায়ক, সেই সৈনিক, সেই রাষ্ট্রনায়কের শাহাদাৎ বার্ষিকী- যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য।
তিনি শহীদ... ...বাকিটুকু পড়ুন

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজের মূর্খতা নাকি অহংকার?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ৩০ শে মে, ২০২৬ দুপুর ২:৫৩

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন "নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা গবেষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার... ...বাকিটুকু পড়ুন

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৪:৫০


গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র... ...বাকিটুকু পড়ুন

দ্য লটারি: শার্লি জ্যাকসন

লিখেছেন নিবারণ, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৫:৫১

২৭ জুনের সকালটা ছিল একদম পরিষ্কার আর ঝলমলে। ভর গ্রীষ্মের এক সতেজ ওম চারদিকে; ফুলের দল ফুটে আছে থোকায় থোকায়, আর ঘাসগুলো একেবারে গাঢ় সবুজ। সকাল দশটা নাগাদ গ্রামের লোকজন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে মে, ২০২৬ রাত ৯:৫২



শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×