আমার স্বপ্ন দেশের রাজার কুমার, স্বপ্ন নিয়ে চোখে,
কোথা থেকে এলে হঠাৎ আমায় রাঙালে।
সকালবেলা স্কুলের পথে কিংবা দুপুরে
বাড়ি ফেরার পথ ভুলে যাই তোমার চোখে চেয়ে।
আমার স্বপ্ন দেশের রাজার কুমার, তোমার স্বপ্ন দেখে,
রাত কেটে যায় দিন আলো হয় সাতটি রঙে হেসে।
বিকেলবেলার প্রতীক্ষাতে রুদ্ধশ্বাস এক দুপুর-
রোদটা মোটে গড়িয়ে যেতেই বারান্দাতে ছুট।
তাকিয়ে দেখি ডানের গলি পলক নেই চোখে,
এদিক দিয়েই রোজ বিকেলে যাও যে তুমি হেঁটে;
বুকের ভেতর মাদল বাজে পাছে শোনো তুমি,
শক্ত হাতে রেলিং চেপে শ্বাসটি চেপে রাখি।
তারপরেতে সারাবিকেল কখন সন্ধ্যা নামে,
এবার আমার দৃষ্টি ফেরে গলির বাঁয়ে,
এ পথেই ফিরবে জানি তাইতো প্রতীক্ষা-
এমন করেই সারাবিকেল স্বপ্ন রঙে রাঙা।
দেখা যদি হয়েও যায় সামনাসামনি পথে,
পা কেঁপে যায় হোঁচট খেয়ে আমি হারাই দিশা;
নাকের ডগা ঘেমে উঠে বুকে ঢিপঢিপ,
তাকিয়ে দেখি উদাস তুমি চলে গেছো ঠিক।
কোথায় তোমার দৃষ্টি বলো, কোথায় তোমার মন!
পরীটা যে তোমার জন্য হয়েছে পাগল।
আমার স্বপ্ন দেশের রাজার কুমার, স্বপ্নে আমি বিভোর,
শুধু তোমার স্বপ্ন দেখেই রাত হয়ে যায় ভোর;
ভালবাসার জ্বোনাক জ্বেলে আলো হয়েছি,
একবারটি চেয়ে দেখো স্বপ্ন বুনেছি।
মনে মনে সুর সম্মোহনী-অজানা সুরের আবেশ
মনে মনে সুর সম্মোহনী-সুর বাজে সুরে
মনে মনে সুর সম্মোহনী-যে সুরে ডেকেছি কাছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩৭টি মন্তব্য ৩৫টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।