somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে কবি নজরুল,রণতূর্য হাতে করে বিষের বাঁশির সুর নিয়ে অগ্নিসারথীতে চড়ে আমাদের মাঝে ফিরে আসো...

২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হে প্রেম আর দ্রোহের কবি...

-কেমন আছেন?আশা করি ভাল আছেন।আমরা আজ কিভাবে কিভাবে যেন বেঁচে আছি।কিন্তু তুমি নেই।তুমি থাকলে শাহবাগ থেকে আমরা ফিরে আসতাম না।তুমি থাকলে ৪২ বছর লাগতো না ওই পশুদের বিচার করতে।তোমার কলমই তাদের ফাঁসিকাষ্ঠ রচনা করতো।তুমি আমাদের শিখিয়েছ কিভাবে বিদ্রোহ করতে হয় -কিভাবে প্রেম করতে হয়।তুমি আমাদের প্রেম আর দ্রোহের আগুনে পুড়ে বিশুদ্ধ হবার পথ দেখিয়েছো।তুমি তোমার "হেনা"তে বলেছো হায় মেহেদীর বুকে কত খুন লুকিয়ে আছে,তা কে জানে।আমরাও আমাদের ভদ্র শার্টের নিচে কি ক্ষোভ,কি দুঃখ- আগ্নেয়গিরির লাভার মতো জমা করে রেখেছি-তা তুমি দেখিয়েছ।তুমি তোমার ব্যথার দান থেকে আমাদের শিখিয়েছ বিরহের গান।প্রেম ক্ষুদ্র কামনায় নয়,প্রেমের পরিসর অনেক অনেক বড়।মেঘ যেমন সূর্যকে ঢেকে দিয়ে যায়,কামনাও তেমন প্রেমকে ঢেকে দেয়-এসব কথা আমরা তোমার কাছ থেকেই শিখেছি।প্রতি আশ্বিন মাসে এখনো আমাদের মন চায় শিউলিমালা ভাসিয়ে দেই-অজানা কোন প্রেমিকার উদ্দেশ্যে।"শিউলিমালা"র আজহারের মতো হয়ে যেতে চাই আমরা।শিউলির অমর প্রেম আমাদের চোখে পানি এনে দেয়।না জানি কত প্রেমিক এখনো তাদের শিউলিকে খুঁজে বেড়ায়।হে কবি নজরুল তুমি তো আমাদেরকে এগুলোই শিখিয়েছ।তবে কেন আজ প্রেম নিয় এত ভ্রান্তি।কেন আজ প্রেম আর কামনা সমার্থক শব্দ হয়ে উঠেছে।হয়ত তুমি নেই বলে।"হেনা"র প্রেম আমাদের হৃদয় কেড়ে নেয় কেন?"হেনা" গল্পের ফরাসি তরুণীটির ফাঁক ফাঁক চোখ কেন আমরা আজও দেখি।"রাজবন্দীর চিঠি" পড়ে কেন আমরা রাজবন্দীর মাঝে আমদের নিজেদের ছায়া খুঁজি।যে কিনা প্রেমের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েও একফোঁটা প্রেম পায়নি।ব্যথার দানের দারার অন্ধত্ব,বৌদেরার আত্মপলব্ধি , সয়ফুলের অনুশোচনা আমাদের কেন কাঁদায়।প্রেম আমাদের বিদ্রোহ করতে শেখায়।দারার মাঝে আমরা দেখেছি প্রেম আর বিদ্রোহের আগুন।"পদ্মগোখরা"মাঝে আমারা জোহরার মাঝে মানুষ আর পশুতে মিলন দেখেছি।"সালেক"এর গভীর ভাব আর মৃত্যুক্ষুধার বেঁচে থাকার নির্মম অনমনীয় প্রয়োজন-আমাদের মনে গভীর ভাবের উদয় করে।"কুহেলিকা" থেকে আমারা জানতে পারি-শোষক কখনো প্রগতিশীলদের ভদ্র কথায় মাথা নত করেনা।সন্ত্রাসী বিপ্লবই নিয়া আসে মুক্তির গান।বেলুন উড়িয়ে আর আকাশের ঠিকানায় চিঠি পাঠিয়ে বিপ্লব হয়না।নজরুল তুমি আমাদের সেই শিক্ষাই দিয়েছ।কিন্তু আমরা সেসব ভুলতে বসেছি।তাই আজকে এই ব্যর্থতা।"রাক্ষুসি" থেকে আমরা দেখি অপরাধীর মনের গহীনে লুকানো কষ্ট।যা আমরা কখনো দেখার চেষ্টা করি না।কিন্তু ,তুমি দেখেছো।তোমার মতো দৃষ্টি থাকলে আজকের সমাজে অপরাধীরা আর অপরাধী থাকতো না।কিন্তু,হে বিদ্রোহী,তোমার সে দর্শন আজ আর আমাদের মাঝে নেই।তাই আমরা পথ হারা।পথভোলা-দিকভ্রান্ত পথিক।প্রেম আর দ্রোহের আগুন নিয়ে তুমি নেমে আসো আমাদের মাঝে।তোমার ওই রণতূর্য হাতে নিয়ে স্বর্গের দ্বার বেয়ে নেমে আসো।আমরা যে আর পারছিনা।তুমি তোমার অমোঘ বানী দিয়ে এই নপুংসক জাতিকে উদ্ধার করো।আমরা আজ বিদ্রোহ করতে ভুলে গেছি।তাই আমাদের আজ এ পরিণতি।স্বাধীনতার রক্তিম সূর্য বিলীন হবার আগেই আমাদের জাগাও।আজ আমরা শহীদের বেদীতে মালীর ঘামে ভেজা ফুল দিয়েই নিজের কর্তব্য ভুলে যাই।বিদ্রোহের আগুন আজ অবদমিত।তুমি আজ কোথায়।তোমার সাম্যবাদের কথা মনে থাকলে আজ রামু বিধ্বস্ত হত না।তোমার আশায় আমরা আজও বসে আছি।তোমার বিষের বাঁশি আর অগ্নিবীণা হাতে নিয়ে অগ্নিসারথীতে চড়ে আমাদের মাঝে ফিরে আসো।আমাদের পথ দেখিয়ে নিয়ে যাও-কারণ তোমারই রয়েছে চির উন্নত শির।আজ আমদের অবনত শির উন্নত করার সময় এসেছে।তোমার কাব্য আজ আমাদের পথ প্রদর্শক।এগুলো হাতে নিয়ে আমরা বহুদূর এগিয়ে যেতে চাই।আশীর্বাদ করো আমাদের।

ইতি,
অবনত শিরের মানুষেরা।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:০৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×