somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ক্লোন রাফা
আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো।জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

ইতিহাসের সেরা ম‍্যাটিকুলাস ডিজাইনের নির্বাচনের কর্মযজ্ঞ চলছে। দলে দলে সব সন্ত্রাসীরা যোগদান করুন‼️

১৩ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের ইতিহাসে সর্ব নিকৃষ্ট দখলদার দেশ পরিচালনা করছে । ২০২৪-এর পর যারা অবৈধ অনুপ্রবেশকারী দিয়ে দেশ পরিচালনা করছে । তাদের প্রত‍্যেকের বিচার হবে এই বাংলার মাটিতে। আর শুধুমাত্র কর ফাঁকি এবং মানি লন্ডারিং কিংবা দুর্নীতির জন্য নয়। দেশের অর্থনীতি, দেশের পোর্ট, দেশের ব‍্যাবসা বানিজ্য ধ্বংস করে দিয়েছে ক্ষমতা দখলের ছয় মাসের মধ্যে।শতভাগ আমদানি নির্ভর দেশে পরিণত করেছে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ একটি দেশকে।

প্রকাশ্যে মানুষ হত‍্যা সমর্থন করে মবকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করেছে। অস্ত্র উদ্ধারের পরিবর্তে কিশোর তরুণ যুবকদের অস্ত্রের ট্রেনিং দেওয়া হয়েছে। অস্ত্রের লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা না থাকা সত্ত্বেও তা দেওয়া হয়েছে ! এবং এর মাধ্যমে নিজেদের কিলার বাহিনী সৃষ্টি করেছে।

আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা এমনকি সাধারণ আওয়ামী লীগ সমর্থকদের তারা নির্দ্ধিধায় হত্যা করেছে এবং করছে। এখন ক্ষমতা প্রলম্বিত করার লক্ষ্যে ম‍্যাটিকুলাস ডিজাইনে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হান্টিং চলছে। টার্গেট কিন্তু কোনো ক্রিমিনাল নয়। দেখে শুনে বুঝে টার্গেট নির্ধারণ করছে। যাতে করে বিশাল প্রতিক্রিয়া হয় । এবং সেই অজুহাত দেখিয়ে নির্বাচন স্থগিত করা যায়।

যে নির্বাচন করা উচিৎ ছিলো আগস্টের পর ছয় মাসের মধ্যে। তা তারা অনিচ্ছুক হয়ে শুরু করার নাটক করছে ১৬ মাস পরে! কারন তাদের প্রভুদের পারপাস সার্ভ করার জন্য পর্যাপ্ত সময় তাদের প্রয়োজন। নাটকের নির্মাতা আবারও একটি দুর্বল স্ক্রিপ্ট হাজির করেছে। যত দোষ নন্দ ঘোষের মত ,উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে রক্ষা পেতে চায়। তাদের ডিজাইনে কোনো সমন্বয়ক কিংব গুপ্ত সংগঠনের সদস্য নেই। কারন ম‍্যাটিকুলাস ডিজাইনটা যে তাদের নিজেদের করা।

আন্দোলনের সময়েও কোনো গুপ্ত বাহিনীর সদস্য কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অথবা একজন সমন্বয়কের গায়ে বিন্দুমাত্র আঁচ লাগেনা ‼️এখনো ঠিক একই রকম নৃশংস কাণ্ড ঘটলো। আইন শৃঙ্খলার কথা বললে এই অবৈধ দখলদাররা ম‍্যাজিকের কথা বলে! আলু , পিঁয়াজ নিয়ে আলোচনা শুরু করে।

অপেক্ষা করুন বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচনী নাটকের মন্চায়ন দেখতে।এর মাঝে দেশ জাহান্নামে গেলেও তাদের কিছুই যাবে না।আমাদের স্বাধীনতা ,সার্বভৌমত্ব ,স্বপ্ন প্রতিদিন একটু একটু করে ভেঙে দিচ্ছে। তারা তাদের মিশন শেষ হোলেই প্রভুদের পদতলে ফিরে যাবে।

এই দিন শেষ দিন না / এই সরকার শেষ সরকার নয়। এদের প্রত্যেকের বিচার হবে নিরাপরাধ মানুষ খুন করার জন‍্য। একটি উদীয়মান দেশের মানুষের স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য।দারিদ্র্য মুক্ত হওয়ার স্বপ্ন দেখা মানুষদের , দারিদ্র্যদের কষাঘাতে নিমজ্জিত করার জন্য।বাংলাদেশের প্রতিটি বানিজ্য সেক্টরে ধস নেমেছে। ব‍্যাংক সেক্টরে দুর্নীতি হয়েছে আকাশছোঁয়া। এখন ব‍্যাংকগুলো ধুঁকছে । খেলাপি ঋণ মাত্র পনেরো মাসে তিনগুণ বেড়েছে। প্রথম বাংলাদেশ ডিফল্ডার হওয়ার পথেই রয়েছে এদের জন্য।

এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। এদের হাত থেকে মুক্ত করতে হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু॥
ধন্যবাদ॥
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:০১
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×