নাহয় প্রিয় মানুষ হয়েই থাকলে
কখনো তো বলা হয়নি ভালবাসি।
অলস দুপুরে চায়ের কাপ হাতে
মনের কোণে বিভিন্ন ভাবনা যখন উঁকি দেবে
আমি কি থাকব সেই ভাবনায়?
নাহ, হাত ধরে কখনো হাঁটিনি,
কখনো হয়নি একসাথে বৃষ্টিতে ভেজা।
রিকশাতে গা ঘেষাঘেষি করে কখনো বসেছি কি?
তবু ব্যস্ততার মাঝে অল্প একটু যখন অবসর পাবে,
মনে কি পরবে আমাদের এলোমেলো স্মৃতিগুলো?
হয়ত দূরত্বটা বেশি ছিল।
হয়ে ওঠেনি কখনো কাছে আসা।
রাত জেগে ঘন্টার পর ঘন্টা ফোনালাপ কখনোই হয়ে ওঠেনি।
রেস্তোরায় মেনু দেখতে গিয়ে আমার পছন্দের কোন খাবার দেখে
তবু কি মনে পড়বে আমার কথা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


