সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তির করা মন্তব্য বা লেখা অনুমতি ছাড়া গণমাধ্যমে প্রকাশ করা যাবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাঈনুদ্দিন খন্দকার মন্ত্রণালয়ে বুধবার সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (সোশ্যাল মিডিয়া) কারো করা স্ট্যাটাস ও মন্তব্য বা এ ধরনের কোনো কিছু গণমাধ্যমে প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নিতে হবে।"
এ পর্যন্ত যারা অনুমতি না নিয়ে লেখাগুলো ছেপেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হয়েছে বলেও জানান মাঈনুদ্দিন খন্দকার।
সোশ্যাল মিডিয়ায় 'ধর্ম অবমাননাকারীদের' চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত বিশেষ কমিটির সভাপতিও মাঈনুদ্দিন খন্দকার। বুধবার সচিবালয়ে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। ৯ সদস্যের ওই কমিটি গঠিত হয় গত ১৩ মার্চ।
বাঁশের কেল্লা' নামের একটি ফেইসবুক পেইজ এবং ‘নূরানি চাপাসমগ্র’ নামে একটি ব্লগ বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে সুপারিশ করা হয়েছে বলেও জানান কমিটির সভাপতি।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ফেব্রুয়ারিতে গণজাগরণ সৃষ্টি হওয়ার পর থেকে 'বাঁশের কেল্লা' নামের ফেইসবুক পেইজটি-এ জাগরণ-বিরোধী পোস্ট নিয়ে সক্রিয় হয়ে ওঠে। সর্বশেষ তারা কিছু সাংবাদিকের ছবি দিয়ে তাদের 'শাহবাগী' সাংবাদিক অভিহিত করে পোস্ট দেয়।
গণজাগরণে সক্রিয় ব্লগার আহমেদ রাজীব হায়দার খুন হওয়ার পর 'নূরানি চাপা' ব্লগটি আলোচিত হয়ে ওঠে। ওই ব্লগ থেকে পোস্ট নিয়ে মুদ্রিত সংস্করণে প্রকাশ করে দৈনিক আমার দেশ। যদিও পরবর্তীতে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে প্রমাণ করা হয় যে ওই ব্লগটি রাজীব হায়দারের ছিল না।
সরকারি হিসেবে, বর্তমানে বাংলাদেশে প্রায় আড়াই লাখ ব্লগার ও ৪৮টি ব্লগসাইট রয়েছে। বাংলাদেশে বর্তমানে ফেইসবুক অ্যাকাউন্ট রয়েছে ৩২ লাখের বেশি।
ভালো লাগ্লে ভিজিট করুন : JustFbCovers.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




