শাহবাগ থেকে হরতালের ডাক
১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত ছাত্র ও যুব সংগঠনগুলো।
রায়ের প্রতিক্রিয়ায় সোমবার দুপুরে শাহবাগে নতুন করে অবস্থান নেয়ার ঘোষণা দিয়ে
বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু এই হরতালের ডাক দেন। এর ঘণ্টা দুয়েক আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা করে।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর রায়ে বলেন, গোলাম আযমের বিরুদ্ধে পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগই প্রমাণিত হয়েছে। বিভিন্ন মেয়াদের কারাদণ্ড মিলিয়ে তাকে মোট ৯০ বছর সাজা অথবা আমৃত্যু জেল খাটতে হবে।
রায়ে অসন্তোষ প্রকাশ করে প্রসিকিউশন ইতোমধ্যে জানিয়েছে, রায়ের কপি হাতে পেয়ে তারা আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আপিলের কথা বলেছে আসামিপক্ষও।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬

পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে...
...বাকিটুকু পড়ুনএবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!
এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু...
...বাকিটুকু পড়ুন