পাগলীরে তুই ❀❀ (বিগত ভ্যালেন্টাইনস ডে'র কবিতা)
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোর জন্য মিগ্রোথিয়ার প্লাটিনাম দিয়ে পায়েল গড়িয়ে নেব
দূর দূর ধ্রুবতারা দিয়ে হার বানাব, রুপালী চাঁদের টিপ পরিয়ে দেব
রুপকথার অলংকারে সাজিয়ে, ড্রাম বাজিয়ে দুনিয়াটা কাঁপিয়ে
পাতালপূরের পালকি দিয়ে ঘরে আনব বলেছিলাম
দুর! বুঝে গেলি, ঐটা ফাও মেরেছিলাম।
এহঃ পাগলী রে, তুই তো সবটিই বুঝেছিলি
কাঁপা কাঁপা হাতে শরম-রাঙা হয়ে খামচে দিয়েছিলি,
অপরাজিতার সাথে আড়ালে, কুটিকুটি হেসেছিলি অখেয়ালে
আমার পাঁজরে খাঁপ করে ধরলে, আমি কি করবো বল?
দিনরজনী একাকার করে দিলি, এ-তো জানা ছল।
ক্রাশা ক্রাশি বেশ করেছিলি পাগলী, হাসা হাসি খেল তামাশা গুগলী,
বাসা বাসি ভাল, অনে-ক্ক করলি, তুই বড্ড খেয়ালী বুঝলি?
পালসারে ঝড়ের গতির মুখে, ভয়ে আধমরা তোর চোখে
বাঁচতে পারার সুখে, একটি চুমুক চিবুকে
অপেক্ষার হাপুশ হুপুশ, কি যা তা না, ভাবিস?
উৎকন্ঠার অপেক্ষা, শেষ হবে পরিক্ষা
দুরে থাকার আঁকুপাঁকু, কি-সব নাকু নাকু
একান্তে কফি শপে ইয়ে ইয়ে, সবার চোখ ফাঁকি দিয়ে
ফোনের বিলের বারোটা বাজিয়ে, হলোটা কি অনুভূতি দিয়ে?
রাতের আঁধারে কতো কতো সময়, কোথায় আজ তা উড়ে গেল,
করা হয়েছিল কতো কতো চিন্তা, কতো শতো প্লান, কই গেল?
ওহে পাগলী তুই কাঁদবি না আর, যা হয়ে গেছে হবার,
নিজেরটা তুই নিজেই পারবি, বলেছিলি বেশ তো, ভেবে দেখবি?
ভ্যালেন্টাইনস ডে, হ্যাপ্পি হ্যাপ্পি ভ্যালেন্টাইনস ডে বেইবি!
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন