ব্লগ সমাচার
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতিদিন সামু'তে না ঢুকলে যেন চলেই না। অফিসে কাজের ফাঁকে একটু সময় পেলাম, ব্যস ব্রাউজারে আগে থেকেই ওপেন করে রাখা সামু'র ট্যাব এ রিফ্রেশ বাটন চেপে দেখে নিই কোন নতুন লেখা পোষ্ট হয়েছে কিনা। বাসায় যতক্ষন থাকি মোবাইলে সামু আছে সারাক্ষন। আমি অবশ্য গল্পের পোকা। কোন নতুন গল্প পেলে দেরী না করে পড়ে ফেলি। বাঘা বাঘা সব গল্পকার আছেন ব্লগে। তাদের গল্পগুলো অসাধারন। অাগে অনেক বেশি পরিমানে ভাল গল্প পাওয়া যেত ক্ষনে ক্ষনে। একটা পড়ে শেষ করার আগেই দেখা যেত আরেকটা চলে এসেছে। কিন্তু ইদানীং ভালো মানের গল্প পাওয়া কিছুটা অসাধ্য। আর ব্লগাররা কেন জানি মনে হয় আজকাল আলতু ফালতু বিষয় নিয়ে বেশীই ভাবেন। যার ফলে পোষ্টগুলোও হয় ঐ বিষয়ভিত্তিক। আর ঐ সব ব্লগে আলোচনা-সমালোচনার ঝড় উঠে যায়। বাস্তবতা হলো সামুতে আমার মত পাঠকের সংখ্যাই বেশী। যারা মূলত ভিজিটর। যারা নিরবে পড়তে ভালবাসে। যারা ব্লগার হতে চায় না। তারা চেয়ে থাকে ভাল কোন পোষ্টের আশায়। যে কারনে সময় পেলেই সামু'তে ঢু মারে আমার মত। কিন্তু বেশীর ভাগ সময়েই নিরাশ হতে হয়।তবুও আশায় বুক বাধি। তবুও ব্লগার ভাইদের কাছে ভালো মানের আরো বেশী বেশী পোষ্ট কামনা করি। আমার বিশ্বাস ব্লগার ভাইয়েরা বিষয়টি নিয়ে ভাববেন ও পাঠকের পাঠতৃষ্ণা মেটানোর ব্যাপারে আরো বেশী উদার ও মনোযোগী হবেন। জয় হোক সামু'র। জয় হোক সামু ব্লগারদের। জয় হোক মেধা ও সৃজনশীলতার।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন