somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপন্ন প্রথিবী - মুমূর্ষু মানবজাতি

১৪ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবী যেন হঠাৎই পরিবেশ দূষণরোধ ও জীববৈচিত্র্য রক্ষায় উচ্চকণ্ঠ হয়ে উঠেছে। উচ্চকণ্ঠ হয়ে ওঠার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তা না হলে সবাই এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠবে কেন? এতে এই সত্য প্রতিষ্ঠিত হয়েছে, পরিবেশ মানুষসহ পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এবং মানবসমাজ টিকে থাকার অন্যতম কারণ হচ্ছে জীববৈচিত্র্য (প্রাকৃতিক) ধারাটির বহমানতা_সে দুটি আজ নিশ্চয়ই হুমকির মধ্যে পড়েছে। তা না হলে বিশ্বময় এ নিয়ে হৈচৈ হবে কেন? প্রমাণিত হয়, শুধু মানুষ নয়, সব প্রাণই আজ সমূহ বিপদের সামনে। বিলুপ্ত হওয়ার সম্ভাবনায় সবাই শঙ্কিত। এ নিয়ে বাংলাদেশসহ সারা বিশ্বে সেমিনার-সিম্পোজিয়াম হচ্ছে। সেসব সেমিনার-সিম্পোজিয়াম থেকে কিছু ধনাত্মক উপায় বেরিয়ে আসছে। স্বয়ং জাতিসংঘ, যার স্বাধীন সত্তা আজ হুমকির মুখে, এ বিষয়ে ক্রমেই সোচ্চার হয়ে উঠছে। এ নিয়ে গত ৪ নভেম্বর সোমবার বাংলাদেশেও এক 'প্রতীকী জলবায়ু আদালত' বসেছিল। সেখান থেকে যে সিদ্ধান্তটি বেরিয়ে এসেছে সেই 'পরিবেশ দূষণরোধ ও জীববৈচিত্র্য রক্ষার দায় নিতে হবে বেশি কার্বন নির্গমনকারী দেশগুলোকে।' কেন? কারণ সেই শিল্পপ্রধান উন্নত দেশগুলোয়ই আজ প্রকৃতি ধ্বংসের প্রধান হোতা। কিন্তু আমাদের মনে রাখতে হবে, দেশের স্বার্থ আর পৃথিবীর সাধারণ মানুষের স্বার্থ এক নয়। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষা করাই সাধারণ মানুষের প্রধান লক্ষ্য; অন্যদিকে কৃষিপ্রধান উন্নত দেশগুলোর স্বার্থলাভ। জনগণের স্বার্থ থেকে তাদের স্বার্থ সম্পূর্ণ বিপরীত। যাঁরা মানুষ বাঁচাতে, প্রাণ বাঁচাতে আন্দোলনে নেমেছেন, তাঁদের এ কথাটি স্মরণ রেখেই আন্দোলনে নামতে হবে। আরো মনে রাখা দরকার, এটা কোনো একক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে না। এটা একটা অর্থনৈতিক কাঠামোর বিষয়। সেই কাঠামোকে ধ্বংস করতে পারলে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব নয়। অর্থনীতি তার নিজস্ব নিয়মে চলছে_চলবে। যতক্ষণ না তার রাস টেনে ধরা যায়। করপোরেট-তন্ত্রী পুঁজিবাদ আজ উত্থানপর্বে পুঁজিবাদের সব সাফল্য ম্লান করে দিয়েছে। যখন সামন্তবাদী অর্থনীতি ও সমাজ কাঠামো 'ব্যাকগ্রাউন্ডে' ছিল, তখন পুঁজিবাদ যে প্রগতিশীল ভূমিকা পালন করেছিল, আজ দীর্ঘ তিন-চার শ বছর পর পেছনে তেমন কোনো পৃথিবী না থাকায়, করপোরেট পুঁজিবাদ এক হিংস্র চেহারা ধারণ করেছে। যার লোভই হলো আজকের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। কেউ অন্য কারো জন্য চিন্তা করে না। মানবজাতির সাধারণ মঙ্গলের চিন্তা তার মাথায় নেই। এ নিয়ে আমরা কষ্ট পেতে পারি; হা-হুতাশ করতে পারি। কিন্তু সেটাই আজকের অর্থনীতির নৈতিকতা_তোমার-আমার করার কিছু নেই।
- শহিদুল ইসলাম
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×